শ্রীপুর, গাজীপুর:
গাজীপুরের শ্রীপুরে হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ ডিসেম্বর) বাদএশা মাওনা চৌরাস্তায় হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়নের অস্থায়ী কার্যালয়ে এসভা অনুষ্ঠিত হয়।
হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি সুমন আহমেদের সভাপতিত্বে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার কোষাধ্যক্ষ মো: আজিজুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর জেলা শাখার সভাপতি এটিএম মুজাহিদুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আফজাল হোসাইন খান।
এসময় উপস্থিত ছিলেন, হোটেল শ্রমিক ট্রেড ইউনিয়ন শ্রীপুর উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন জাভেদ, সহ-সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক লাল মিয়া, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক হৃদয় প্রমূখ।
এছাড়াও শ্রীপুরের মাওনা চৌরাস্তা সহ আশেপাশের বিভিন্ন হোটেলের মালিক, হোটেল ও রেস্তোরাঁ কর্মরত শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।