• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

২৯ বিজিবি’র বিশেষ অভিযানে মাদকদ্রব্য সহ একজন আটক

দিনকাল বিডি / ১১০ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ মার্চ, ২০২৫

মোঃ আশরাফুল আলম
দিনাজপুর ফুলবাড়ী প্রতিনিধি

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার চৌঠা সীমান্ত থেকে ০
১ জন আসামীসহ ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ১০৮৭০ পিস,ভারতীয় ফেন্সিডিল-০৫ বোতল এবং ভারতীয় জিরা- ০১ কেজিসহ আটক করেছে বিজিবি।
১৫ মার্চ ২০২৫ তারিখ আনুমানিক ৯.৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে চৌঠা বিওপি’র টহল কমান্ডার নম্বর- ৫৩২৮০ হাবিলদার মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে একটি টহলদল চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে সীমান্ত পিলার ২৯৬/২-এস হতে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চৌঠা গ্রামের লিচু বাগানের মধ্য হতে ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ১০,৮৭০ পিস, ভারতীয় ফেন্সিডিল- ০৫ বোতল এবং ভারতীয় জিরা- ০১ কেজিসহ মোঃ নুর আলম শাহীন (৩৫), পিতা- মৃত ছলিম উদ্দিন,গ্রাম-বাকুন্ডা, ডাকঘর-দেশমা, থানা- বিরামপুর ও জেলা- দিনাজপুরকে আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের সিজার মূল্য ১৬,৩৩,৫০০/- টাকা।
জব্দকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ ধৃত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক মালামালসহ দিনাজপুর জেলার বিরামপুর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category