• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবিতে মান্দায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি

দিনকাল বিডি ২৪ / ১৬০ Time View
প্রকাশঃ সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬

নওগাঁ প্রতিনিধিঃ

৯ম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর মান্দায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন সরকারি কর্মচারীরা।
বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১ ফেব্রুয়ারি) সকালে মান্দা উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, ১ ফেব্রুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত তিন দিনব্যাপী এ অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি চলবে। প্রতিদিন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মসূচি পালন করা হবে।
কর্মসূচিতে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতি, মান্দা উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা ন্যায্য বেতন কাঠামো এবং বৈষম্যহীন পে-স্কেলের দাবিতে আন্দোলন করে আসছেন। সরকার দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category