• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

শ্রীবরদীতে আবু রায়হান বিজয়ী

দিনকাল বিডি / ১৬৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩

শেরপুর প্রতিনিধি

উৎসব মুখর পরিবেশে ও কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে শেরপুরের শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সদস্য পদে উপ-নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে মোরগ প্রতীকের প্রার্থী আবু রায়হান বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে । তিনি ভোট পেয়েছেন ৭শ ৮৬ ভোট। তার নিকটতম তালা প্রতীকের প্রার্থী ভোট পেয়েছেন ৭শ ৪৩ ভোট । অপর প্রার্থী ফুটবল প্রতীকের ওয়াজ কোরনী পেয়েছেন ১০ ভোট। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য পাওয়া যায়।

জানা যায়, ওই ওয়ার্ডের সদস্য আব্দুল হান্নানের মৃত্যুর পর পদটি শূন্য হওয়ায় আজ বৃহস্পতিবার দুটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় । কেন্দ্র দুটি হলো দক্ষিণ মাটিয়াকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এতে ভোটার সংখ্যা ২ হাজার ৫ শ ৫৯। এখানে সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করেন তিন জন প্রার্থী।
গড়গড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটাররা আনন্দঘন পরিবেশে এবারই প্রথম ইভিএমে ভোট দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category