• শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে এক গাভীর চার বাছুর

দিনকাল বিডি / ১৬৬ Time View
প্রকাশঃ রবিবার, ১৯ মার্চ, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে একটি গাভী এক সাথে চারটি বাছুরের জন্ম দিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছে। ঘটনাটি ঘটেছে পার্বতীপুর উপজেলার ৫ নম্বর চন্ডীপুর ইউনিয়নের জাহানাবাদ ডারারপাড় এলাকার কৃষক নজরুল ইসলামের ছেলে রমজান আলীর (৩৮) বাড়িতে। রবিবার (১৯ মার্চ) এমন ঘটনা ঘটে। ঘটনাটি দেখতে তার বাড়ীতে উৎসুক মানুষজন ভিড় জমিয়েছেন । এমন ঘটনা বিরল বলে উল্লেখ করেছেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা।

রমজান আলী জানান, শ্বশুর বাড়ী থেকে আমাকে একটি দেশী গরু দিয়েছিল। আমি সেটিকে লালন পালন করে বিক্রি করে দেই। পরে সেই টাকা দিয়ে ফ্রিজিয়ান জাতের একটি গাভী কিনে নেই। এর কিছুদিন পরেই গাভিটিকে কৃত্রিম প্রজনন করানো হয়। রবিবার গাভীটি এক সাথে চারটি বাছুর জন্ম দেয়। এর মধ্যে ৩ টি দামুড় ও একটি আড়িয়া বাছুর। তিনি আরও বলেন, আমার আরো চারটি বিদেশি গরু আছে। এই প্রথম একটি গরু চারটি বাছুর জন্ম দেয় । জন্ম নেয়ার পর বিভিন্ন এলাকার লোক দেখতে আসছে। এতে আমি খুব খুশি। কারণ মানুষ এক বাছুরই পায় না। আর আমি আল্লাহর রহমতে এক সঙ্গে চারটি বাছুর পেয়েছি। দর্শনার্থী রিজন বলেন, শুনলাম একটি গাভীর চারটি বাছুর হয়েছে। তা শুনে দেখে গেলাম। আরেক দর্শনার্থী আমিন বলেন, এমন ঘটনা জীবনে প্রথম দেখলাম, দেখে আনন্দ লাগল। তাই আমি ও আমার বন্ধুরা বাছুর গুলোর ছবি তুললাম।

এ বিষয়ে কয়েকজন এলাকাবাসী বলেন, একটি গাভীর এক সঙ্গে চারটি বাছুরের জন্ম দেয়ার ঘটনা সচরাচর দেখা য়ায় না। এটি রমজান আলীর প্রতি আল্লাহর রহমত। প্রসূতি গাভীসহ সদ্য জন্ম নেয়া চারটি বাছুরই সুস্থ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category