বদলগাছী(নওগাঁ)প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছীতে প্রধানমন্ত্রীর উপহার পেলেন আরও ১শ টি ভ‚মি ও গৃহহীন পরিবার। সারা বাংলাদেশে ন্যায় বদলগাছীতে ৪র্থ পর্যায়ে ১শ টি গৃহহীন পরিবারের হাতে গৃহের চাবি ও জমির দলিলাদি বুঝিয়ে দিলেন উপজেলা প্রসাশন। ২২মার্চ বেল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রীর সাথে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপজেলার বিভিন্ন মৌজায় ভ‚মিহীন ও গৃহহীন ১শ টি পরিবারের সদস্যর হাতে ঘরের চাবি ও দলিল পত্র হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলপনা ইয়াসমিন।এসময় উপস্থিত ছিলেন উপজেলা উপজেলা,আওয়ামীলীগের যগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমামুল অলহাসান তিতু,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জবির উদ্দীন,উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা ময়নুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইবনে ছাব্বির আহম্মেদ সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দও উপজেলা ভূমি অফিসের সকল কর্মকর্তা কর্মচারি উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী অফিসার আলপনা ইয়াসমিন বলেন মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৯হাজার ৩শ ৬৫টি গৃহগীন পরিবারের মাঝে ৪র্থ পর্যায়ে ১শ টি প্রধানমন্ত্রীর উপহার প্রদান করা হয়।