• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

বাগেরহাটে জালটাকা ও টাকাতৈরির সরঞ্জামসহ প্রতারক আটক

দিনকাল বিডি / ১৩৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে জাল টাকা ও জাল টাকা তৈরির সরঞ্জামসহ মোঃ মোশারেফ মৃধা (৪২) নামের এক প্রতারককে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে শহরের রাহাতের মোড় সংলগ্ন বিলাশ হোটেলের চতুর্থ তলার ৭ নম্বর কক্ষ থেকে তাকে আটক করা হয়। আটককৃতের কাছ থেকে এক হাজার টাকার ১৮টি নকল নোট, জাল নোট তৈরির ৪০পিস সাদা কাগজ, ২ পিস কালো কাপর, চার পিস স্বচ্ছ কাচ, রাসয়নিক(তরল) পদার্থ ভর্তি দুটি বোতল উদ্ধার করা হয়।
আটক মোঃ মোশারেফ মৃধা পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার সাতকাছিমা গ্রামের মৃত শাহেদ আলী মৃধার ছেলে। সে দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি ও প্রতারণার সাথে জড়িত। ধারণা করা হচ্ছে রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে তিনি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে বাগেরহাটে এসেছিলেন।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিলাশ হোটেল থেকে মোঃ মোশারেফ মৃধাকে আটক করা হয়েছে। সে তাৎক্ষনিকভাবে বিভিন্ন রাসয়নিক পদার্থ ও কাগজ দিয়ে টাকা বানিয়ে দেখাতো এবং এই জাল টাকা মানুষের কাছে বিক্রি করতেন। এটা এক ধরণের অভিনব প্রতারণা। রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে তিনি জাল টাকা বিক্রির উদ্দেশ্যে বাগেরহাটে এসেছিলেন। তার বিরুদ্ধে মামলা দায়ের পূর্বক আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। এছাড়া এই চক্রের সাথে অন্য কেউ জড়িত রয়েছে কিনা সে বিষয়টি ক্ষতিয়ে দেখছে পুলিশ। উদ্ধার রাসয়নিক পদার্থ পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। এসব প্রতারকদের বিষয়ে নাগরিকদের সতর্ক থাকার অনুরোধ করেন এই পুলিশ কর্মকর্তা।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category