• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে বিদেশি পিস্তলসহ গ্রেফতার ২

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ বুধবার, ২৯ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১ টি বিদেশি পিস্তলসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার(২৮ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার সোনাইকাজি গ্রামের মোঃ আল আমিন মিয়া (২১) ও কবির মামুদ গ্রামের মোঃ সজিব মিয়ার ১ টি পিস্তল বিক্রয়ের খবর পেয়ে ফুলবাড়ী থানা পুলিশ তাৎক্ষণিক ভাবে অভিযান পরিচালনা করে ফুলবাড়ী থানাধীন ২নং শিমুলবাড়ী ইউনিয়নের সোনাইকাজী মৌজাস্থ ব্রীজ বাজারের ২০০ গজ পশ্চিমে শেখ হাসিনা ধরলা সেতু-২ এর পূর্বে ব্রীজের ঢালের গোড়ায় বাঁশঝাড়ে অবৈধ পিস্তল ক্রয়-বিক্রয়ের সময় তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন, ফুলবাড়ী থানা পুলিশ ১ টি বিদেশি পিস্তল উদ্ধারসহ ২ জনকে গ্রেফতার করেছে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে এবং এর সাথে আরো কেউ জড়িত আছে কিনা সেই বিষয়ে তদন্ত চলমান রয়েছে। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category