• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে বিএইটিই ইভ্যালুয়েশন টিমের তিন দিনব্যাপী পরিদর্শন শুরু রামেক ছাত্রদলের কমিটিতে বিতর্কিতদের পদ, ক্ষোভে বিক্ষোভ মাদক নির্মূলে সামাজিক আন্দোলনের আহ্বান রাজশাহী জেলা প্রশাসকের রাজশাহী নগরীতে নারীসহ মাদক কারবারী গ্রেফতার ৮ রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ চারঘাট সীমান্তে বিপুল পরিমান ভারতীয় জেডি মদ জব্দ নওগাঁর পত্নীতলায় রাকাবের উদ্যোগে ‘প্রকাশ্যে কৃষি ও পল্লী ঋণ বিতরণ, ৩৩ লক্ষাধিক টাকার ঋণের চেক হস্তান্তর কুষ্টিয়ায় পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার ইসলামপুরে যমুনার ভয়াবহ ভাঙন ঝুঁকিতে নোয়ারপাড়া ইউনিয়নের সরকারি বাঁধ

উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৩০ মার্চ, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সৃজনশীল মেধা বিকাশের নিমিত্তে চিত্রাংকন, রচনা, কবিতা আবৃত্তি ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আমিন ফরিদা শামীম সোসাইটি’র (এএফএসএস) আয়োজনে, এন এস আমিন রেসিডেন্সিয়াল স্কুল হল রুমে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আমিন ফরিদা শামীম সোসাইটি চেয়ারম্যান মোঃ শামীম আখতার আমিন। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, বজরা দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ বাদশা আলম, গুনাইগাছ ডিগ্রী কলেজের সিনিয়র প্রভাষক যতীন্দ্রনাথ বর্মন, নাজিম খান স্কুল এন্ড কলেজের প্রদর্শক মুনিবুর রহমান সরদার ও গুনাইগাছ ইউনিয়নের কাঠালবাড়ি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক পুষ্পজিত চন্দ্র বর্মন।
এসময় উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোছাঃ ফরিদা ইয়াছমিন, মনিটরিং অফিসার গণেশ চন্দ্র সাহা, সহকারী শিক্ষক রিনা আক্তার সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category