• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

সাপাহারে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মৌলিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

দিনকাল বিডি / ১৩২ Time View
প্রকাশঃ সোমবার, ৩ এপ্রিল, ২০২৩

স্টাফ রিপোর্টারঃ স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং স্থানীয় পর্য্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌছে দেবার লক্ষে সাপাহারে ইউপি চেয়ারম্যান, সদস্য ও সচিবদের মাঝে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত মৌলিক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে ও সাপাহার উপজেলা প্রশাসনের সার্বিক বাস্তবায়নে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন ও প্রধান প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুন। তিনি স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করার আহবান জানিয়ে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা, আইনশৃংখলা, মাদক, বাল্যবিবাহ, নারীনির্যাতন ইত্যাদী বিষয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদের সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন।
এসময় উক্ত প্রশিক্ষণের প্রশিক্ষক ও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার ভূমি শারমিন জাহান লুনা, উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন, পল্লী উন্নয়ন অফিসার আলমগীর হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও কৌশলী খাদিজা আক্তার সহ অন্যান্য দপ্তরের কর্মকর্তাগণ ।৩,৪,৫ এপ্রিল তিন দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণ করেন উপজেলার সকল (৬) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব, ইউপি সদস্য ও সংরক্ষিত নারী আসনের সদস্যবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category