বাগেরহাট প্রতিনিধি ||
রামপাল উপজেলা পরিষদ সভাকক্ষে বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসন এবং ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির যৌথ উদ্যোগে বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলমের সভাপতিত্ব অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো সামসুদ্দীন, সরকারী পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ, শিক্ষক, সাংবাদিক, কাজী, ইমাম, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধি ও ব্র্যাকের পক্ষে জেলা ব্যবস্থাপক (সেল্প) পলাশ হালদার, এসোসিয়েট অফিসার (সেল্প) জেসমিন আক্তার প্রমুখ। #