• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুর রেলওয়ে জংশনে অবাধে বিচরন করছে গবাদিপশু

দিনকাল বিডি / ১২৬ Time View
প্রকাশঃ সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

বাংলাদেশ রেলওয়ের সার্বিক চিত্র পাল্টে গেছে। রেল বহরে সংযুক্ত হয়েছে অত্যাধুনিক কোচ ও ইন্জিন। নির্মিত হয়েছে অত্যাধুনিক স্টেশন। সেই সাথে স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে রেল ভ্রমণ করছেন হাজার হাজার যাত্রী। রেলওয়ে এখন একটি জনপ্রিয় প্রতিষ্ঠান। তারপরেও উন্নয়নের গতি অব্যাহত রয়েছে। ঠিক সেই মূহুর্তে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের বৃহৎ রেলওয়ে জংশনে অবাধে বিচরন করছে গবাদিপশু। প্রায়ই জংশনের প্লাটফর্ম গুলোতে গবাদিপশু বিচরণ করতে দেখা যায়। প্রয়োজনীয় রক্ষনা-বেক্ষনের অভাবে জংশনটি গবাদিপশু বিচরণ ক্ষেত্রে পরিনত হয়েছে। আসলে এগুলো প্রতিরোধ করার দায়িত্ব কার তা নিয়েও বিতর্ক রয়েছে!

দেশের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুর। চার লাইনের সংযোগস্থল স্বনামধন্য এই রেলওয়ে জংশন দিয়ে প্রতিদিন হাজার হাজার যাত্রী দেশের বিভিন্ন স্হানে যাতায়াত করে থাকেন। ট্রেন যাত্রীদের পদ চারনায় সার্বক্ষনিক জংশনটি থাকে মুখরিত। বিভিন্ন স্হান থেকে আসা ট্রেন যাত্রীরা এখানে অবস্থান করে থাকেন। এদের মধ্যে অনেক মহিলা ও শিশু যাত্রী রয়েছেন। এসব যাত্রীরা প্লাটফর্মে অবস্থান কালীন সময়ে গবাদিপশু বিচরণ করায় সেগুলোর মল-মুত্রে এক দিকে যেমন প্লাটফর্ম নোংরা হয় অন্য দিকে তেমনি বিশেষ করে শিশু যাত্রীরা ভীতির মধ্যে থাকে। সেই সাথে স্বাভাবিক চলাচল বিঘ্নিত হয়। স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে ট্রেন ভ্রমণের জন্য এ অবস্থার অবসান হওয়া দরকার।

জানা গেছে, ঐতিহ্যবাহী এই জংশনের সুবাদে এখানে রয়েছে রেলওয়ে বিভিন্ন বিভাগের দপ্তর। এর মধ্যে রেলওয়ে ট্রাফিক বিভাগ,যান্ত্রিক বিভাগ, বিদ্যুৎ বিভাগ,প্রকৌশল বিভাগ,সংকেত বিভাগ, টেলিকম বিভাগ,মেডিকেল বিভাগ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী ও রেলওয়ে পুলিশ। এতোগুলো দপ্তর ও সেগুলোতে কম বেশী জনবল থাকা সত্বেও জংশনের প্লাটফর্ম গবাদিপশু বিচরণ ক্ষেত্রে পরিনত হলেও তা প্রতিরোধের দায়িত্ব কার তা নিয়েও বিতর্ক রয়েছে। যে সব বিভাগের কাগজ কলমে সার্বক্ষনিক প্লাটফর্মে জনবল নিয়োজিত রয়েছে তাঁরাও কৌশলে দায়িত্ব এরিয়ে যাচ্ছেন। তাঁদের ভাবখানা এমন যে,দেখবো শুনবো কিন্তু বলবো না!

পূর্বের তুলনায় বর্তমানে পার্বতীপুর রেলওয়ে জংশনের শ্রীবৃদ্ধি ঘটেছে। জংশনের নিরাপদ বৃদ্ধির জন্য বেষ্টনী ওয়াল দেওয়া হয়েছে। প্লাটফর্মগুলো উঁচু করা হয়েছে। অধিক পরিমাণে আলোর ব্যবস্হা করা হয়েছে। তারপরও যে সমস্যা নেই তা কিন্তু নয়। নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক সমাজ সেবক বলেন,এটা কোন নতুন ঘটনা নয়। দীর্ঘ দিন ধরে রেলওয়ে জংশনে অবাধে গবাদিপশুর বিচরণ রয়েছে। এর আগেও দেশের একটি জাতীয় সংবাদপত্রের একজন সংবাদ কর্মী জংশনের নিরাপত্তা বাহিনীর অফিসের সামনে থেকে গবাদিপশু বিচরণের ছবি তুলতে গিয়ে ঐ বিভাগের জনৈক সদস্যের আক্রমণের শিকার হন।পার্বতীপুর রেলওয়ে থানার এস আই (নিঃ) মোঃ সাজিদ হোসেন বলেন, মূলত আইন শৃঙ্খলা রক্ষার মাধ্যমে ট্রেন যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করার কাজ করে থাকে রেলওয়ে পুলিশ। কিন্তু রেলওয়ে জংশনের সিসি ক্যামেরা অচল হয়ে পড়ায় অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হচ্ছে পুলিশ কে। সিসি ক্যামেরা সচল থাকলে অপরাধ ও অপরাধীদের কে সহজেই সনাক্ত করা যায়।

এ ব্যাপারে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) পার্বতীপুর সার্কেলের চীফ ইন্সপেক্টর মোঃ আহসান হাবিব বলেন,প্লাটফর্মে গবাদিপশুর বিচরণ প্রতিরোধের দায়িত্ব শুধু আরএনবি’র নয়। এখানে অন্য আরও বিভাগ রয়েছে। তারপরও পরবর্তীতে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্হা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category