• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

পার্বতীপুরে ভিজিএফ চাল সহ ইউপি সদস্য গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের জিল্লুর রহমান নামের এক ইউপি সদস্যকে ভিজিএফের ৬ বস্তা চাল ও খালি ২ বস্তাসহ গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে তাকে দিনাজপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।

ইউপি সদস্যকে গ্রেফতারের ঘটনাটি ঘটেছে শুক্রবার গভীর রাতে। এলাকাবাসী জানান, তারা কিছু বিশ্বস্ত মানুষের মাধ্যমে জানতে পারেন ঈদ উপলক্ষে প্রদেয় ৭’শ বস্তা চাল যেখান থেকে প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠীকে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় ১০ কেজি করে দেওয়ার কথা। এই চালের ১১ বস্তা ইউপি সদস্য জিল্লুর রহমানের বাড়িতে লুকিয়ে রাখা হয়েছে। বিষয়টি কানাঘুষায় ব্যাপক আকার ধারন করলে স্থানীয় গণ্যমান্যদের নিয়ে চাল গুলো ইউপি সদস্যের বাড়ি থেকে উদ্ধার করে বড় পুকুরিয়া কয়লাখনি পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। একই সময় ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে পার্বতীপুর মডেল থানায় নেয়া হয়।এসআই নূরন্নবী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। থানা সুত্র জানিয়েছে, মামলা রেকর্ড পূর্বক আজ শনিবার বিকেলে তাকে জেলা আদালতে পাঠানো হয়েছে।

জানা যায়, ইউপি সদস্য জিল্লুর রহমান গ্রেফতারের পরপরই অন্যান্য ইউপি সদস্যরা সকলেই এলাকা ছেড়ে পালিয়ে গেছেন। অপর একটি সুত্রের দাবি, ঈদ উপলক্ষে হতদরিদ্র মানুষের জন্য ৭’শ বস্তা চাল নেয়ার পরপরই গোটা পরিষদটি ৯ বস্তা করে চাল নিজেদের ভাগে রাখার নিমিত্তে রাতারাতি নিজের বাড়িতে নিয়ে যায়। অন্যান্য ইউপি সদস্যদের বাড়িতে তল্লাশি করলে গণমানুষের আরো চাল মিলবে বলে সুত্রটি জানায়।এ ঘটনার পর আজ শনিবার দুপুর ২টার দিকে সহকারী কমিশনার (ভূমি) মাহমাদুল হাসান ঘটনাস্থলে তল্লাশি অব্যাহত রাখেন। আরও চাল উদ্ধারের তৎপরতা চলছে বলে জানা গেছে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইসমাঈলের সাথে কথা হলে জানান, গণমানুষের হক যারা বে-হক করে তাদের পরিণতি এমনই হয়। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান রেজওয়ানুল হক জানান, উদ্ধারের সময় আমিও ছিলাম। একজন চেয়ারম্যানের উপর তার ইউপি সদস্যের হেন কর্মকান্ডের কোন প্রভাব পড়ে কিনা জানতে চাইলে তিনি উত্তরদানে বিরত থাকেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category