খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে রেলওয়ে স্টেশনে দুই বোতল ফেনসিডিলসহ আতাউর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে রেলওয়ে রথানা পুলিশ। গত রোববার (১৫ এপ্রিল) সকালে সান্তাহার স্টেশনে রাজশাহিগামী আন্ত:নগর তিতুমির এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়। আতাউর রহমান আদমদীঘি উপজেলার সাঁতাহার এলাকার আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় সান্তাহার রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, রোববার সকালে চিলঅহাটি থেকে ছেড়ে আসা আন্ত:নগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি সান্তাহার স্টেশনে অবস্থান করা কালে মাদক বিরোধী অভিযান চালিয়ে আতাউর রহমানকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
#