• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ঈদ পরবর্তী সময়ে পার্বতীপুর রেলওয়ে জংশনে নিরাপত্তা ব্যবস্হা জোরদার

দিনকাল বিডি / ২১৫ Time View
প্রকাশঃ বুধবার, ২৬ এপ্রিল, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

ঈদ পরবর্তী সময়ে বিশেষ করে সাচ্ছন্দ্যে চলাচল ও যাত্রী নিরাপত্তা নিশ্চিত করনের লক্ষ্যে দেশের বৃহৎ রেলওয়ে জংশন পার্বতীপুরে নিরাপত্তা ব্যবস্হা জোরদার করা হয়েছে। সেই সাথে ট্রেন গুলোতে পুলিশি নজর দারী বাড়ানো হয়েছে। অপরাধ প্রবনতা নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করছেন রেলওয়ে পুলিশ। সব মিলিয়ে পুলিশি তৎপরতা বৃদ্ধি করেছে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ। আর সরেজমিনে থেকে এর নেতৃত্ব দিচ্ছেন সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার।

জানা গেছে, রেলওয়ের গুরুত্বপূর্ণ স্হাপনা,স্টেশন ও জংশনে ঈদ পরবর্তী সময়ে কিছু কিছু অপরাধীর দৌরাত্ম্য বৃদ্ধি পায়। যেমন,চুরি, ছিনতাই, অজ্ঞান পার্টি, মলম পার্টি, জাল টাকার বিস্তার, ভেজাল খাদ্য বিক্রি,টিকেট কালোবাজারী, অনলাইন প্রতারণা,ট্রেনের ছাদে ভ্রমণ ইত্যাদি। এই সব অপরাধ ও অপরাধীদের দমনে এ সময় পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় এবারেও নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে যাত্রী চলাচল নিশ্চিত করতে পার্বতীপুর রেলওয়ে জংশনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। বাড়ানো হয়েছে তদারকি ও নজরদারী। জংশনে ও ট্রেনে সন্দেহ ভাজনদের তল্লাশী করা হচ্ছে। চলছে অপরাধ দমন অভিযান। সব মিলিয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ বেশ তৎপর। এ পর্যন্ত বড় ধরনের কোন অপরাধ মূলক কর্মকান্ড সংঘটিত হয়নি।

এ ব্যাপারে কথা হয় সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার তোবারক আলী সরকার ও পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম নুরুল ইসলাম এর সাথে তাঁরা বলেন,ঈদ পরবর্তী সময়ে অপরাধ ও অপরাধীদের দমনে পুলিশি তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। জংশন ও ট্রেনে যাত্রীদের স্বাচ্ছন্দ্য ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে। অপরাধ দমনে পুলিশি অভিযান, তল্লাশী ও নজরদারী অব্যাহত রয়েছে। বিশেষ করে যাত্রীদের উদ্দেশ্যে তাঁরা বলেন,দয়া করে সাবধানতা অবলম্বন করুন এবং নিরাপদ থাকুন। রেলওয়ে পুলিশ সর্বদা আপনাদের নিরাপত্তায় পাশে থাকার অঙ্গীকার করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category