• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রাণীনগরে মৎস্য হ্যাচারীর লাইসেন্স না থাকায় লক্ষাধীক টাকা জরিমানা

দিনকাল বিডি / ১৫৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগনরে মৎস্য হ্যাচারীতে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে পাঁচটি প্রতিষ্ঠানকে এক লক্ষ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে। মৎস্য হ্যাচারী এবং মৎস্য ও পশু খাদ্য দোকানের লাইসেন্স না থাকার দায়ে এই জরিমানা করা হয়। বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ভান্ডারগ্রাম বগারবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহাদাত হুসেইন।

আদালত সুত্র জানায়, ওই এলাকায় মৎস্য হ্যাচারী গড়ে তুলে যত্রতত্রভাবে রেনু পোনা উৎপাদন করে বিক্রি করে আসছিল। হ্যাচারীর মালিকদের বার বার লাইসেন্স করতে তাগাদা দিলেও কোন কর্ণপাত না করায় বৃহস্পতিবার সন্ধায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় লাইসেন্স না থাকা এবং লাইসেন্স নবায়ন না করায় বগারবাড়ী এলাকার হ্যাচারীর মালিক শহিদুল ইসলামকে ৩৫হাজার,সাজেদুর রহমানকে ২৫হাজার,শহিদুল ইসলামকে ৩০হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বগারবাড়ী বাজারের মৎস্য ও পশুখাদ্য বিক্রেতা নাজিম উদ্দীনকে ছয় হাজার এবং আবাদপুকুর বাজারের মৎস্য ও পশু খাদ্য দোকান মালিক সিরাজুল ইসলামকে সাত হাজারসহ মোট এক লক্ষ তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আদালতের বিচারক শাহাদাত হুসেইন বলেন,মৎস্য হ্যাচারী আইন ২০১০সালের ১৮(২) ধারা মোতাবাবেক এসব জরিমানা করা হয়। অভিযানে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শিল্পী রায় ও থানাপুলিশ অংশ নেয়।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category