• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
শিরোনাম:
পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লা খনি হতে আনুষ্ঠানিক ভাবে কয়লা সরবরাহ কার্যক্রম শুরু রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন

শেরপুরে বন্য হাতির শুরের আঘাতে কৃষকের মৃত্যু

দিনকাল বিডি / ১৩৮ Time View
প্রকাশঃ বুধবার, ৩ মে, ২০২৩

শেরপুর প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে বন্য হাতির শুরের আঘাতে আব্দুল হামিদ (৫০) কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার হাতিবর গ্রামে। এনিয়ে এলাকায় হাতি আতঙ্ক বিরাজ করছে।

বন বিভাগ ও স্থানীয় জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, সোমবার সন্ধ্যায় সীমান্তের ওপার থেকে একদল বন্যহাতি শ্রীবরদী উপজেলার বালিজুড়ী রেঞ্জ এলাকার হালুহাটি গ্রামের বোরো ধানখেতে নেমে আসে ও পাকা বোরো ধান খেয়ে সাবাড় করে। এ সময় এলাকাবাসী হাতি তাড়াতে লাঠি-মশাল নিয়ে হাতির দলকে ধাওয়া করে। এতে ক্ষুব্ধ হয়ে একটি হাতি শুর দিয়ে পেচিয়ে আব্দুল হামিদকে আছাড় মারে। এতে হাতিবর টিলাপাড়া গ্রামের কৃষক আব্দুল হামিদ গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হামিদকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে আনা হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎস নোমান তাকে মৃত ঘোষণা করেন।

বন বিভাগ, বালিজুড়ির রেঞ্জ কর্মকর্তা রবিউল ইসলাম হাতির আক্রমণে আব্দুল হামিদের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহত ব্যক্তির পরিবারকে সরকারি নিয়মানুযায়ী বন বিভাগের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।

এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুস বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। প্রশাসনের পক্ষ থেকে বারবার সতর্ক ও সচেতন করা হয়েছে, তবুও স্থানীয় লোকজন জীবন বাজি রেখে হাতি তাড়ানোর জন্য যায়। সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category