ওমর ফারুক,ষ্টাফ-রিপোর্রারঃ-নওগাঁর আত্রাইয়ে পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ে নওগাঁ জেলা পরিষদের সাধারন সদস্য পদে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে সকাল ৯ টা তেকে দুপুর ২ টা পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার জেলা পরিষদ নির্বাচনে পুরুষ সদস্য পদে ভোটার সংখ্যা ছিল ১২০। নির্বাচনে ১১ নং ওয়ার্ডের সাধারন সদস্য পদে পুরুষ ৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন। এর মধ্যে থেকে চেয়ারম্যান ও মেম্বারদের ভোটে পুরুষ সাধারণ সদস্য পদে চৌধুরী গোলাম মোস্তফা বাদল ৫৩ ভোট পেয়ে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন।