• বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
বরেন্দ্র অঞ্চলের সেচের বিদ্যুৎ আসবে সূর্য থেকে, বাড়তি বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে বাঘায় পদ্মায় ড্রেজার দিয়ে অবৈধ বালু উত্তোলন, এক লাখ টাকা জরিমানা রাজশাহীতে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশের অভিযান জোরদার নলডাঙ্গায় গোয়ালঘরে আগুন, পুড়েছে খড় ও পাট; ক্ষতি প্রায় ৩০-৩৫ হাজার টাকা রুয়েটের ভর্তি পরীক্ষা ২৮ জানুয়ারি, কেন্দ্র রুয়েট ও বুয়েট আত্রাই নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে দুর্ভোগ প্রসাদপুর খেয়া ঘাটে সেতু নির্মাণ প্রকল্পের অনুমোদন নওগাঁর মান্দায় দু’টি খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগে সংবাদ প্রকাশের পর সরেজমিন তদন্ত তদন্ত প্রতিবেদনে যমজ শিশু জন্মের তথ্য সঠিক নয় নওগাঁয় আলোচিত নবজাতক চুরির অভিযোগে নতুন মোড়, উদ্ধার শিশুর পরিচয় নিশ্চিত করতে হবে ডিএনএ পরীক্ষা নওগাঁর মহাদেবপুরে ধানক্ষেতে মিলল গরু ব্যবসায়ীর রক্তাক্ত মরদেহ নাটোরের গুরুদাসপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ

রুয়েট গেইট থেকে ফেনসিডিল বিক্রি করায় জনতার ধাওয়া, পালালো বিক্রেতা

দিনকাল বিডি / ২৫১ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রুয়েট গেইটের ভেতর থেকে ফেনসিডিল বিক্রি করার সময় জনতার ধাওয়া খেয়ে পালালো ফেনসিডিল কারবারি পলাশ।
বৃহস্পতিবার সন্ধা ৬টায় কাজলা (ফ্লাইওভারের রাস্তা সংলগ্ন) রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) নতুন গেইটের ভেতর থেকে ৩জন মাদক সেবির কাছে ফেনসিডিল বিক্রি করছিলো পলাশ। এ সময় জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যায় সে।
মাদক কারবারি পলাশ (৪২), নগরীর বোয়ালিয়া থানাধীন ভদ্রা খাসপাড়া এলাকার হাবুতার ছেলে।
সরেজমিনে গেলে প্রত্যক্ষদর্শীরা জানায়, জনৈক দুখু-সহ আরও দুইজন মাদকসেবীকে রুয়েটের নতুন গেইট দিয়ে ফেনসিডিল দিচ্ছিলো মাদক কারবারি পলাশ। এ সময় মোটরসাইকেল আরোহী টনি, পারভেজ ও রুমেল নামের তিনজন যুবক ওই রাস্তা ধরে অক্ট্রয় মোড়ের দিকে আসছিলেন। কাস্টমারকে ফেনসিডিল দিতে দেখে মোটরসাইকেল আরোহী তিন যুবক মাদক কারবারিকে ধরতে যায়। কিন্তু মাদকসেবী জনৈক আসাদুল হক দুখু নামের এক মাদকসেবী তাদের পথরোধ করে এবং মাদক কারবারি পলাশকে বলে তুই পালিয়ে যা। ফলে খুব সহজেই মাদক কারবারি পালিয়ে যায়। এ নিয়ে মাদকসেবী এবং পথচারীদের মধ্যে কথা কাটাকাটিও হয়। তবে মাদক সেবীদের খুব মায়া মাদক কারবারিদের উপর। তাদের দৃষ্টিতে এলাকা থেকে দূরে যেতে হয় মাদক সেবন করতে। কাছেই রুয়েটের ভেতর হাত বাড়ালেই মিলছে ফেনসিডিল।
উল্লেখ্য, মাদক কারবারি পলাশ। সে গত প্রায় ২০বছর ধরে মাদক কারকবারের সাথে জড়িত। আগে ছিলো লেবার এখন মহাজন। মাদকের কারবার করেই অনেক অর্থের মালিক হয়েছে পলাশ। গড়েছে বিল্ডিং ও ক্রয় করেছে জমি।
কিন্তু গত প্রায় ২বছর যাবত রুয়েটের অভ্যান্তরে শিয়ালের মত ঘাপটি মেরে ফেনসিডিল বিক্রি করলেও ধরা পড়েনি একবারও।
রুয়েট একাধিক কর্মচারী সূত্রে জানা গেছে, পলাশের মাদক কারবারের সাথে জড়িত রয়েছে কয়েকজন মাস্টার রোল কর্মচারী।
জানতে চাইলে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রুহুল আমিন বলেন, মাত্র মতিহার থানায় যোগদান করেছি। খোঁজ নিয়ে জানবো সত্যা না মিথ্যা। তবে সত্য হলে মাদক কারবারি গ্রেফতারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category