• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

রৌমারীতে চোরাই অটো চার্জার ভ্যান উদ্ধার, গ্রেফতার ৪

দিনকাল বিডি / ১২৪ Time View
প্রকাশঃ রবিবার, ৭ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রৌমারীতে চুরি যাওয়া অটো চার্জার ভ্যান উদ্ধারসহ আন্ত:জেলা চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানায়, রৌমারী উপজেলার মাস্টারপাড়ার মহির বাদশা নামের এক ব্যক্তির অটো চার্জার ভ্যান চুরি হয়। পরে রৌমারী থানা পুলিশ গত ৫ মে অভিযান পরিচালনা করে রৌমারি উপজেলার সায়দাবাদ এলাকায় জনৈক মাইদুল ইসলামের ভাঙ্গারীর দোকান থেকে চুরি যাওয়া অটো চার্জার ভ্যানসহ মোহাম্মদ শাহিন আলম(২০) ও মোঃ মোকছেদুল নামের দুই চোরকে গ্রেফতার করা হয়।

এ সংক্রান্তে অটোর মালিক মোঃ মহির মিয়া বাদী হয়ে ৪ জনকে এজাহারনামীয় আসামী করে মামলা দায়ের করেন। আটক চোরদের দেওয়া তথ্যমতে রাতে অভিযান পরিচালনা করে ডাংগুয়া পাড়া হতে চুরির ঘটনায় জড়িত আইনের সহিত সংঘাতে জড়িত মোহাম্মদ শবেবরাত ওরফে ঝন্টু মিয়া(১৫) কে গ্রেপ্তার করা হয়।

তারা জানায় চুরি করা ইজিবাইকের পাঁচটি ব্যাটারি জামালপুর থানাধীন বকশীগঞ্জ এলাকায় একটি দোকানে ৩৫ হাজার টাকায় বিক্রয় করেছে।আটক আসামী মোঃ শাহীন আলমকে সাথে নিয়া শনিবার(৬ মে) অভিযান পরিচালনা করে বকশীগঞ্জ থানা এলাকার মালিবাগ মোড়ের উত্তর পাশে অবস্থিত মোঃ সোহাগ মিয়া(৩০)’র সোহাগ ব্যাটারি হাউস নামক দোকান থেকে চোরাই ব্যাটারি উদ্ধারসহ চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

রোববার(৭ মে) দুপুরে রৌমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) রুপ কুমার সরকার জানান, আটক আসামীগন দীর্ঘদিন থেকে এসব চুরি কারবারির সাথে জড়িত। এদের সাথে যারা জড়িত, তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। আটককৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category