খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সাস্তাহার রেলওয়ে পুলিশ ৮পিস নেশার এ্যাম্পলসহ রুবেল হোসেন নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। রুবেল নওগাঁ সদরের ভবানীপুর দক্ষিনপাড়ার ইসলাম সরদারের ছেলে। গত শনিবার (৬ মে) বেলা ১১টায় খুলনাগামী আন্ত:নগর রুপসা এক্সপ্রেস ট্রেন থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, গত শনিবার সকালে চিলাহটি থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্ত:নগর রুপসা এক্সপ্রেস ট্রেনে মাদক যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে সান্তাহার রেলওয়ে থানা পুলিশ ওই ট্রেনের কামরায় অভিযান চালিয়ে যাত্রী বেশে থাকা রুবেল হোসেনকে আটক করার পর তার দেহ তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৮পিস নেশার ইনজেকশন (এ্যাম্পল) জব্দ করা হয়। রুবেল হোসেনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে বলে সান্তাহার রেলওয়ে থানার ওসি মোক্তার হোসেন জানান।