বাঘায় বাঘা(রাজশাহী) প্রতিনিধি রাজশাহীর বাঘায় জেলা পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে(বাঘা উপজেলা) সাধারণ সদস্য পদে তালা মার্কা প্রতীকে ৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মইদুল ইসলাম।
নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল মতিন উট পাখি মার্কায় পেয়েছেন ৪৩ ভোট, আফতাব আলী ফ্যান মার্কা প্রতীকে পেয়েছেন পাঁচ ভোট। এই উপজেলায় ১২০ ভোটের মধ্যে আব্দুস সালাম টিউবয়েল প্রতীকে ও শাহিন মন্ডল হাতি মার্কা প্রতীকে কোন ভোটই পাননি।
সংরক্ষিত আসনে জয় জয়ন্তী সরকার মালতি হরিণ মার্কা প্রতীকে পেয়েছেন ৭০ ভোট, সাজেদা বেগম দোয়াত কলম প্রতিকে পেয়েছেন ৩৯ ভোট, মর্জিনা বেগম টেবিল ঘড়ি মার্কা প্রতীকে পেয়েছেন ৬ ভোট , মনোয়রা বেগম মাইক মার্কা প্রতীকে পেয়েছেন ৩ ভোট ও ফারজানা ইয়াসমিন সাথী ফুটবল প্রতিকে পেয়েছেন ২ ভোট।
চেয়ারম্যান পদে কাপ পিরিজ মার্কা প্রতীকে বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল হোসেন পেয়েছেন ৭১ ভোট ,মোটরসাইকেল প্রতীকে আখতারুজ্জামান পেয়েছেন ৪৯ ভোট। এই পদে তালগাছ মার্কা প্রতীকে আনোয়ার হোসেন ও আনারস প্রতীকে আফজাল হোসেন কোন ভোট পাননি।
সোমবার সকাল ৯ টা থেকে ২ টা পর্যন্ত বিরতিহীন ভাবে এই ভোট গ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার প্রাণী সম্পদ দফতরের সার্জন ডাক্তার রোকনুজ্জামান ফলাফল ঘোষণা করেন। নির্বাচন অফিসার মুজিবুল আলম জানান সুস্থ সুন্দর পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান সুষ্ঠভাবে ভোট গ্রহণের স্বার্থে আইনশৃঙ্খলা বাহিনী সহ ভোট গ্রহণ কার্যক্রমে নিযুক্ত ব্যক্তিবর্গ ও ভোটারগন সুন্দরভাবে ভোট গ্রহণ এবং প্রদান করতে পেরেছেন