• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনে নুরুজ্জামান বিজয়ী

দিনকাল বিডি / ১৯৪ Time View
প্রকাশঃ সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর ধামইরহাটে জেলা পরিষদ নির্বাচনে ভোট যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। মাত্র ৪ ভোট বেশি পেয়ে পুনরায় জেলা পরিষদ সদস্য নির্বাচিত হয়েছে মো. নুরুজ্জামান হোসেন। ১৭ অক্টোবর ধামইরহাট সফিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ৯ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত একটানা ভোট ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম)এ গ্রহণে ১১৯ জন ভোটারের মধ্যে ১১৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। দুপুর আড়াইটায় ভোট গনণা শেষে ফলাফলে ৬১ ভোট (হাতি মার্কা) পেয়ে জেলা পরিষদের ৫নং ওয়ার্ডে (ধামইরহাট) সদস্য নির্বাচিত হন সাবেক জেলা পরিষদ সদস্য মো. নুরুজ্জামান হোসেন, তার নিকটতম প্রতিদ্বন্দী প্রাক্তন অধ্যক্ষ মো. শহীদুল ইসলাম (তালা মার্কা) পেয়েছেন ৫৭ ভোট। অপরদিকে সংরক্ষিত মহিলা আসনে আনজুয়ারা বেগম (হরিন মার্কা) পেয়েছেন, ৪৭ ভোট, মোছাঃ নিলু আকতার (বই মার্কা) পেয়েছেন ৩৭ ভোট, মোছাঃ ফাতেমা জিন্নাহ (টেবিলঘড়ি) পেয়েছেন ২৭ ভোট, মোছাঃ ছালেমা খাতুন (মাইক মার্কা) পেয়েছেন ০৬ ও সাবিনা বেগম (ফুটবল মার্কা) পেয়েছেন ১ ভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল ইসলাম, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মো. নিলয় রহমান, ওসি মোজাম্মেল হক কাজীসহ পুলিশ ও আনসার বাহিনী। প্রিজাইডিংয়ের দায়িত্ব পালন করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা রামানন্দ সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category