• সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে গবেষণা চুক্তি স্বাক্ষর, পাবলিক প্রকিউরমেন্ট রুলস নিয়ে প্রেজেন্টেশন বিজিপিসিতে ইতিহাস গড়ল রুয়েট, প্রথমবার রানার্সআপ লুবনা সাদিয়া রাজশাহী আদালত চত্বরে আইনজীবীর ওপর হামলা, ৪জনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ রাজশাহী নগরীর খরবোনা এলাকায় দোকানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৫ নওগাঁর মান্দায় হাফেজিয়া মাদ্রাসার সামনে আরসিসি ঢালাই রাস্তা নির্মাণ কৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনী ফুলবাড়ী থানা বিশেষ অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে মোটরসাইকেলসহ চোর আটক মোহনপুরে ৫০ কৃষক পেলেন পেঁয়াজ সংরক্ষণের এয়ার ফ্লো মেশিন এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা

তেলের পিঠা ভাঁজতে পুড়ে গেলো ৬০মণ ধান, হাসপাতালে গৃহবধু

দিনকাল বিডি / ১৪৯ Time View
প্রকাশঃ সোমবার, ৮ মে, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে অগ্নিকান্ডের ঘটনায় এক দিনমজুরের চারটি ঘর আগুনে ভষ্মীভূত ও ঘরে থাকা নগদ এক লক্ষটাকা এবং ৬০মণ ধান সহ অন্তত ৪লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল (রবিবার) রাত সাড়ে দশটার দিকে উপজেলার রমনা মডেল ইউনিয়নের পাত্রখাতা মাধুমন্ডলে গ্রামে অগ্নিকান্ডের ঘটনা টি ঘটেছে। রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস।

ভুক্তভোগী দিনমজুরের নাম মজিবর রহমান। অগ্নিকান্ডের ঘটনায় চারটি ঘর, ৬০মণ ধান, গরু একটি, ছাগল চারটি, হাঁস মুরগী প্রায় ৩৫টি এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে বলে দাবী ভুক্তভোগী এই দিনমজুর।
এঘটনায় ভুক্তভোগী ওই দিনমজুরের ছেলের বৌ আন্জু আরা রান্না ঘরে থাকায় শরীরের বিভিন্ন স্থানে পুড়ে যায়। বর্তমানে ওই গৃহবধু চিলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছেন।

ভুক্তভোগী দিনমজুরের নাম মজিবর রহমান জানান, রবিবার রাত সাড়ে দশটার দিকে রান্না ঘরে ছেলে বৌ এবং আমার স্ত্রী তেলের পিঠা ভাঁজাতে ছিলো। এর মধ্যে গরম তেলে পানি পড়ে আগুণ জ¦লে ওঠে। মহুর্তেই সে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে আশপশের ঘরেও আগুন জ¦লতে শুরু করে।

স্থানীয় বাবু মিয়া বলেন, রাতে হঠাৎ পশের বাড়িতে আগুন দেখতে পেয়ে চারদিক থেকে স্থানীয় লোকজন ছুটে গিয়ে আগুন নেভাতে অংশগ্রহণ করে। এর মধ্যে ফায়ার সার্ভিকে অবগত করা হয় বিষয়টি। কিন্তু তারা আসার আগেই আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। এরই মধ্যে ওই দিনমজুরের ৬০মণ ধান, গরু একটি, ছাগল চারটি, হাঁস মুরগী প্রায় ৩৫টি এবং ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা পুড়ে ছাই হয়েছে যায়।

অগ্নিকান্ডের ঘটনাটি নিশ্চিত করে দায়িত্বরত দমকল কর্মী মিজানুর রহমান জানান, গতকাল রাতে আমরা খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ওই এলাকায় ফায়ার সার্ভিসের একটি ইউনিট নিয়ে যাওয়ার পথিমধ্যেই রাস্তা না থাকায় আমাদের গাড়ি পাত্রখাতা স্লুইচগেট পযর্ন্ত গিয়ে বাকি পথ যাওয়া সম্ভব হয়নি। পরে সেখান থেকে অটো যোগে ঘটনা স্থলে যাওয়ার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। আগুনের সূত্রপাত রান্নাঘর থেকেই হয়েছে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category