• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

পার্বতীপুরে মাদকের ভয়াবহতা রোধে পুলিশি অভিযান অব্যাহত

দিনকাল বিডি / ১২০ Time View
প্রকাশঃ সোমবার, ৮ মে, ২০২৩

এম এ আলম বাবলু,পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধিঃ

দিনাজপুরের পার্বতীপুরে মাদকের ভয়াবহতা রোধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। পুলিশের জোরালো অভিযানে গত এক মাসে পার্বতীপুর মডেল থানায় ১৭ টি মাদকের মামলা দায়ের এবং এ সময় এই মামলার সাথে জড়িত ছোট বড় ৩০ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনাজপুর জেলার অন্যতম উপজেলা পার্বতীপুর। সীমান্তবর্তী এই উপজেলা রেলওয়ে জংশন খ্যাত ও খনিজ সম্পদে সমৃদ্ধ। যোগাযোগের অন্যতম মাধ্যমে রেলপথ ও সড়ক পথ। অন্যসব উপজেলার চেয়ে তুলনা মূলক ভাবে এখানকার যোগাযোগ ব্যবস্হা উন্নত হওয়ায় সহজেই বিভিন্ন ধরনের মাদক ঠুকে পড়ছে এখানে। সেই সুবাদে এখানকার মাদক ব্যবসায়ীরা অধিক মুনাফার আসায় তা ছড়িয়ে দিচ্ছে চারিদিকে। আর সহজে এগুলো হাতের কাছে পেয়ে মাদকে আসক্ত হয়ে পড়ছে বিভিন্ন শ্রেণির মানুষ। বিশেষ করে যুব সমাজ মাদক আসক্ত হয়ে বিপথগামী হচ্ছে। বাড়ছে অপরাধ প্রবনতা। নষ্ট হচ্ছে পরিবার ও সমাজ। চরম উৎকন্ঠার মধ্যে থাকতে হচ্ছে অবিভাবকদের। মাদকের এই ভয়াবহতা রোধে চলছে পুলিশি অভিযান।

এ ব্যাপারে কথা হয় পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান এর সাথে। তিনি বলেন,পূর্বের তুলনায় বর্তমানে মাদকের ব্যবসা ও মাদক সেবনের প্রবণতা অনেক কমে গেছে। মাদকের ব্যবসা ও সেবন বন্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। গত এক মাসে ১৭ টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে ৩০ জন মাদক ব্যবসায়ীকে। এ অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category