• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৩৫ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

জামালপুরে ঘূর্ণিঝড়ের তাণ্ডবে ফসলী জমির ব্যাপক ক্ষতি

দিনকাল বিডি / ১৪১ Time View
প্রকাশঃ বুধবার, ২৪ মে, ২০২৩

মো:নুরনবী,জামালপুর :
ঘূর্ণিঝড়ে তাণ্ডবে কৃষকের স্বপ্ন নষ্ট হয়ে গেছে, জামালপুরে ইসলামপুরে বসতবাড়িসহ ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন ক্ষতিগ্রস্ত পরিবার ও কৃষকের তালিকা করে সহায়তা করা হবে।
জানা গেছে,গত ১৬মে মঙ্গলবার রাত ৯টার দিকে ইসলামপুর উপজেলার উপর দিয়ে বয়ে যায় কালবৈশাখী ঘূর্ণিঝড় । এতে শিক্ষা প্রতিষ্ঠানসহ উপজেলার বহু মানুষের ঘরবাড়ি ও ফসলী জমির ব্যাপক ক্ষতি সাধিত হয়। ঘূর্ণিঝড়ে জমির ফসল ক্ষতি হওয়ায় হতাশায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা।ইসলামপুর চরগোয়ালিনী লক্ষীপুর উত্তর পাড়ায় পশ্চিমবন্দে কৃষক হযরতের ৮বিঘা জমি কলাবাগান এবং ৫বিঘা জমি ভুট্টা ক্ষেতসহ উপড়ে পড়ে ৭/৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষক হযরত জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতি হওয়ার খবর শুনে তিনি অজ্ঞান হয়ে পড়েন, অন্যের জমি লিজ নিয়ে তিনি কলাবাগান ও ভুট্রা চাষ করেছিলেন। ঘূর্ণিঝড়ে তার বাগান কলাগাছ ও ভুট্টা গাছ উপড়ে পড়ায় তিনি হতাশায় পড়েছেন।
এছাড়াও একই গ্রামের কৃষক ফকির চানের ৫বিঘা ও এনামুলের ৬বিঘা ও হাবুলের ৪বিঘা জমির ভুট্টা মাটিতে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে।
এছাড়াও কৃষক হাসেম এর ৩বিঘা জমির কলাবাগান ঘূর্ণিঝড়ে উপড়ে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।
কৃষকরা তাদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সহযোগিতা কামনা করেছেন।
এ ব্যাপারে ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার তানভীর হাসান রহমান রুমান বলেন ঘূর্ণিঝড় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করে সরকারিভাবে সহায়তা সহ ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category