পোরশা(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁ পোরশায় বে-সরকারি সংস্থা “খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)” এর পিসিআরসিবি প্রকল্পের আয়োজনে “জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৩ উদ্যাপন উপলক্ষে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার উপজেলার ছাওড় ইউনিয়নের সাধেরডাঙ্গা-কামারধা সংযোগ রাস্তায় ওই কার্যক্রম উদ্বোধন করেন ৩ নং ছাওড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এসময় সংশ্লিষ্ট ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য জহুরুল ইসলাম ও ৬ নং ওয়ার্ডে সদস্য আশরাফুল ইসলাম সহ প্রকল্পের সিসিআরসির নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ উদ্বোধন শেষে স্কুল পর্যায়ে ছাত্রছাত্রীদের জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দানিপুকুর সাধু পল নি¤œ মাধ্যমিক বিদ্যালয় মিলানায়তনে এক চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। “খরা” ও “সবুজ পৃথিবী” এ দুটি বিষয়ের উপর আয়োজিত প্রতিযোগীতায় সংশ্লিষ্ট স্কুলের ২৭ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এসময় “খ্রীষ্টিয়ান কমিশন ফর ডেভেলপমেন্ট ইন বাংলাদেশ (সিসিডিবি)” এর পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী স্টিভ রায় রুপন সহ প্রকল্পের সকল ফিল্ড অর্গানাইজারবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রতিযোগিতায় অংশ গ্রহণকারীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।#