• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

কুড়িগ্রামে বিট পুলিশিং সার্ভিস আওয়ার চালু

দিনকাল বিডি / ১৪৬ Time View
প্রকাশঃ সোমবার, ৫ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মো. মাহফুজুল ইসলামের উদ্যোগে এই প্রথম পুলিশি সেবা জনগণের দারগোড়ায় নিয়ে যাওয়ার অভিপ্রায়কে আরো সুদৃঢ় করতে কুড়িগ্রাম জেলা পুলিশ নাগরিকদের জন্য বিট পুলিশিং স্পেশাল সার্ভিস চালু করেছে।
সোমবার(৫ জুন) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কুড়িগ্রামের ৯ টি উপজেলার ৭২ টি ইউনিয়ন পরিষদের ও তিনটি পৌরসভায় অবস্থিত বিট পুলিশিং কার্যালয়ে স্ব স্ব অধিক্ষেত্রের পুলিশ অফিসারবৃন্দ অবস্থান করেন। ৭৮ টি বিটে প্রায় ৫০০ নাগরিক পুলিশি সেবা ও পরামর্শ গ্রহনের জন্য আসেন। তন্মধ্যে প্রায় ১০০ জনকে তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়। অন্যদের সংশ্লিষ্ট আইনী পদক্ষেপ বা অফিসে রেফার করা হয়।

বিট পুলিশিং মাসিক স্পেশাল সার্ভিস কার্যক্রমে কুড়িগ্রাম সদরের বিভিন্ন বিটে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ সাজ্জাদ হোসেন, কুড়িগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব এ. কে. এম. ওহিদুন্নবী।
এছাড়াও উলিপুর ও চিলমারী থানার বিটসমূহে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম, নাগেশ্বরী ও ফুলবাড়ী থানার বিটসমূহে নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ সুমন রেজা, ভূরুঙ্গামারী ও কচাকাটা থানার বিটসমূহে ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মোর্শেদুল হাসান পিপিএম সহ স্ব স্ব থানার অফিসার ইনচার্জবৃন্দ ও বিট অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category