• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

উলিপুরে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

দিনকাল বিডি / ১৪৪ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ৬ জুন, ২০২৩

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে ৭০০পিস ইয়াবাসহ আশরাফুল সরকার(৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কালীর আলগা গ্রামের জালাল সরকারের পুত্র।

জানা গেছে, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নামাজের চর পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি সাইফুল্লাহ’র নেতৃত্বে বেগমগঞ্জ ইউনিয়নের দক্ষিণ বালাডোবা গ্রামের চিনা ক্ষেত থেকে ৭০০পিস ইয়াবাসহ মাদক কারবারি আশরাফুল সরকারকে গ্রেফতার করে পুলিশ।

মঙ্গলবার(৬ জুন) দুপুরে উলিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) শেখ আশরাফুজ্জামান জানান, আটক মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম জানান, জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা করে আসছিল আশরাফুল। গোপন তথ্যের ভিত্তিতে ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category