• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে প্রাণী সম্পদ কর্মকর্তার উপর হামলা

দিনকাল বিডি / ১৮৬ Time View
প্রকাশঃ মঙ্গলবার, ১৮ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার পাইকপাড়া এলাকায় সভা শেষে ফেরার পথে পোলঘাট-বাজনদার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

এসময় গাড়ির মধ্যে ডা. ইমরান ছাড়াও প্রাণি সম্পদ স¤প্রসারণ কর্মকর্তা সিলভিয়া আফরিন বৃষ্টি ছিলেন। দূবৃত্তরা চলমান গাড়ির উপর ইট ছুড়ে মারে এবং লোহার রড দিয়ে বাড়ি মারে। জীবন বাঁচাতে দ্রæত গাড়ি নিয়ে পালিয়ে আসেন তারা। হামলাকারীদের ছোড়া ইটে মিটশুবেশি ডাবল কেবিন সরকারি গাড়িটির পিছনের গøাস ভেঙ্গে যায় এবং সামনের কিছু অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়।

অনিয়মের অপরাধে শোকজ করায় প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজিম খান এই হামলার করিয়েছেন বলে দাবি ডা. ইমরান হোসেনের। এ ঘটনায় রাতেই প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজিম খানসহ অজ্ঞাতনামা ৬-৭জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন ডা. ইমরান হোসেন।

এদিকে ডা. ইমরান হোসেন ও সিলভিয়া আফরিন বৃষ্টির উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৮ অক্টোবর) সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। দুপুরে প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভায় প্রাণি সম্পদ স¤প্রসারণ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শেখ হারুন অর রশিদ, মল্লিক শাহীন আকতার,দীপক কুমার দাস, সেখ একরামুল কবিরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এক কর্মচারি বলেছেন, ডা. ইমরান হোসেন দায়িত্ব গ্রহনের পর থেকে গ্রাম্য পশু চিকিৎসকদের পশু চিকিৎসা বন্ধ করতে নানা পদক্ষেপ নিয়েছিলেন। উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ও মাঠ সহকারিদেরও পশু চিকিৎসা বন্ধ করতে বলেছেন। অন্যদিকে ডা. ইমরান হোসেন নিজে পশু চিকিৎসা প্রদান করলে অতিরিক্ত টাকা গ্রহন করেন। যার কারণে কিছু মানুষ তার উপর ক্ষ্যাপা ছিল। এই কারণে হামলার ঘটনা ঘটতে পারে।

এছাড়াও বারুইপাড়া ইউনিয়নের কোদলা গøামের শ্যামল নামের এক খামারির গরুর চিকিৎসা দিয়ে ৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগে ডা. ইমরান হোসেনকে শোকজ করেছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান।
বাগেরহাটে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজম খান অনেকদিন ধরে অনিয়মিত ছিলেন। তাকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও, তিনি সংশোধন হননি। যার কারণে তাকে শোকজ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোঃ আজম খান আমাকে দেখে নেওয়ার হুমকী দেয়। সেই অংশ হিসেবেই সোমবার রাতে কাজ শেষে ফেরার পথে মোঃ আজম খান তাদের লোক দিয়ে আমার উপর হামলা করায়। গাড়ি থেকে নামলে হয়ত আরও বেশি কিছু হতে পারত।

অভিযুক্ত প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজম খান বলেন, আমি এই হামলার সাথে জড়িত নয়। স্যারের উপর যখন হামলা হয়েছে তখন আমি যাত্রাপুর বাজারে ছিলাম, সেখানে একটি দোকান থেকে ৫‘শ টাকা বিকাশও করেছিলাম। কিন্তু আমাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category