• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

রাজশাহীর গোদাগাড়ীতে রাতের আঁধারে নিম্নমানের সামগ্রী ফেলে রাস্তা সংস্কার চেষ্টা

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নে একটি সড়ক সংস্কার কাজে রাতের আঁধারে নিম্ন মানের ইট-খোয়া ব্যবহার করে কাজের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকায় জনসাধারণের মাঝে ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার মাটিকাটা ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মাটিকাটা ভাটা জনকল্যাণ সংঘ মোড় হতে ২ নম্বর রেলগেট মোড় পর্যন্ত ৬৪০ মিটার রাস্তার ২২ লাখ টাকা মূল্যে কাজ করছেন আব্দুল হামিদ নামের এক ঠিকাদার । ওই রাস্তাটিতে এজিং এর কাজ করা হয়েছে।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বুধবার দিবাগত রাত প্রায় ১২ টার দিকে নুরুল ইসলামের পূর্ব নির্দেশে তার ভাই রেজাউল ইসলাম, দুরল হোদা ও সিরুল হোদা কাজের ঠিকাদারের সাথে পূর্ব পরিচিত হওয়ার সুবাদে ভাটা থেকে অতি নিম্নমানের খোয়া ও আধা ইট রাস্তায় ফেলে দেয়। স্থানীয়রা রাতেই এর প্রতিবাদ করে।
বৃহস্পতিবার (৮ জুন) সকালে এলাকাবাসী রাস্তার উপর আধা ইট দেখে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে জোরালো প্রতিবাদ করে। এছাড়াও রাস্তায় আধা ইট থাকায় যানবাহন চলাচলে সমস্যা হয়। এসব বিষয়টি ইউপি চেয়ারম্যান সোহেল রানাকেও অবগত করেছেন এলাকাবাসী।
অভিযোগের ভিত্তিতে সিরুল হোদার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, রাস্তাটিতে পানি জমে যাওয়ায় ইটগুলো ফেলা হয়েছে। রাস্তার কাজে ঠিকাদার আছে সেই কাজ করবে আপনার নিজে এমন আগ্রহ কেন? জবাবে বলেন, আমি প্রয়োজনে ইটগুলো উঠিয়ে দিয়ে সমস্যার সমাধান করে নিবো বলে জানান। ঠিকাদার আপনার পূর্ব পরিচিত তাকে বলেই একাজ করেছেন কিনা জানতে চাইলে সরাসরি উত্তর না দিয়ে বিষয়টি এড়িয়ে যান সিরুল হোদা।
কাজের ঠিকাদার আব্দুল হামিদ জানান, ওই রাস্তার কাজে এখনো খোয়া ফেলার উপযোগী হয়নি আরো কিছু কাজ করতে হবে। তবে কে বা কারা রাতের আঁধারে একাজ করেছে তা আমার জানা নেই বা চিনিও না। তবে খুব দ্রæততম সময়ের মধ্যে বের করার চেষ্টা করছি বলে জানান।
মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান সোহলে রানা বলেন, আমি বিষয়টি এলাকাবাসীর কাছে শুনেছি। কাজের জন্য ঢাকায় আছি । তবে এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইতোমধ্যে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমানকে অবগত করেছি বলে জানান।
এ বিষয়ে উপজেলা এলজিইডি প্রকৌশলী মুনসুর রহমান জানান, অভিযোগ পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয়েছিলো। ওই এলাকার কয়েকভাই মিলে এই কাজটি করেছিলো। সময় দেওয়া হলো তারা কয়েক ঘন্টার মধ্যেই ইটগুলো তুলে ফেলবে বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category