• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

মোল্লাহাটে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০

দিনকাল বিডি / ১১৮ Time View
প্রকাশঃ শুক্রবার, ৯ জুন, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ||

বাগেরহাটের মোল্লাহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ অন্তত ৭জন আহত হয়েছে। উপজেলার ঘাটবিলা গ্রামে শুক্রবার বিকাল সাড়ে ৩ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এঘটনায় আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সুত্র জানায়, ইউপি সদস্য ঘাটবিলা গ্রামের আলমগীর শেখ (৬০) ও মোশারেফ শেখ (৬৫) এর নেতৃত্বাধীন পৃথক দুটি দলের আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জেরে প্রায় সময় দুই পক্ষই সংঘর্ষের জন্য প্রস্তুত থাকে। ইতিমধ্যে একাধিকবার সংঘর্ষ, হামলা ও প্রতি হামলার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩ টায় আবারো দুই পক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে যাদেরকে খুমেক সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে তারা হলেন, আইয়ুব আলী মোল্লা (৩৫), মফিজ শেখ (৩৫), জাহাঙ্গীর শেখ (৫০), আকু মোল্লা (৫০), রিফাত মোল্লা (১৮), সেকেন্দার শেখ (৫০) ও শাকিল শেখ (২১)।

থানা অফিসার ইনচার্জ সোমেন দাশ জানান, দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওই এলাকার স্বাভাবিক পরিবেশ সৃষ্টিতে পুলিশ মোতায়েন করা হয়েছে।
#


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category