খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধে বসতবাড়িতে হামলা ভাংচুর নারীকে মারধর শ্লীলতাহানি ও লুটপাট ঘটনায় নারীসহ ৭জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৬ জুন আদমদীঘির উজ্জলতা গ্রামের নাজমা বেগম বাদি হয়ে একই গ্রামের তাহের আলী, ফুলপরি বেগম, জামেনাসহ ৭জনকে আসামী করে এই মামলা দায়ের করেন।
মামলা সুত্রে জানাযায়, ওই গ্রামের আনারুলের স্ত্রী নাজমা বেগমের সাথে আসামীদের জমিজমা নিয়ে বিরোধ চলে। এরজের ধরে গত ১৪ জুন রাত ৯টায় আসামীরা পরস্পর যোগসাজশে লাঠি সোডায় সজ্জিত হয়ে বাদি নাজমার বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে বাদিকে টানা হেচড়া করে এলোপাথ্যারী ভাবে মারধরে আহত ও শ্লীতাহানি ঘটিয়ে বাড়ির চালের বালতিতে রাখা ২০ হাজার টাকা লুটপাট ও ভাংচুরের ঘটনা ঘটায়। পরে স্থানীয় বাসিন্দারা আহত নাজমা বেগমকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। মামলার তদন্তকারি উপ পরিদর্শক কাওছার আলী জানায় এ মামলার আসামীদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।
#