• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

ভালুকায় জোরপূর্বক জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

দিনকাল বিডি / ১৫৫ Time View
প্রকাশঃ রবিবার, ১৮ জুন, ২০২৩

আবু ইউসুফ ভালুকা উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় এক অসহায়ের জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী।

থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানাযায়, উপজেলার রান্দিয়া এলাকার মৃত খন্দকার আব্দুর রাজ্জাকের ছেলে খন্দকার আজমের পৈতৃক সম্পত্তি রান্দিয়া ধলিয়া মৌজার আরওআর ১১৬ খতিয়ানের সাবেক ২২৪০ নং দাগে ২৫ শতাংশ জমি ওই এলাকার খন্দকার হাকীমের ছেলে খন্দকার মোজাম্মেল হক (৬০), খন্দকার জহিরুল হকের দুই ছেলে খন্দকার আবির (৩৫) ও খন্দকার নিবির (৩০) মিলে জোরপূর্বক দখলের চেষ্টা করছে।

রবিবার (১৮ই জুন) সরেজমিনে গিয়ে দেখা যায় ওই জমিতে লাগানো পাট খেত নষ্ট করে জমি দখলের উদ্দেশ্যে জমিতে পিলার দিয়ে বেড়া দেওয়া ও একটি টিনের ছাপড়া তৈরি করা।

এঘটনায় অভিযোক্তদের মধ্যে খন্দকার আবির জানান, তারা ক্রয় সূত্রে ওই জমির মালিক হয়েছেন। তিনি আরও বলেন, খন্দকার আজম থানায় অভিযোগ করেছেন তাতে কোনো সমস্যা নাই। খন্দকার আজম যদি কাগজ পত্রে ওই জমি পায় তাহলে সেচ্ছায় জমি তাকে দিয়ে দেওয়া হবে।

ভুক্তভোগী খন্দকার আজম জানান, শনিবার দুপুরের দিকে উল্লেখিত ব্যাক্তিসহ আরো অজ্ঞাত ৪/৫ জন মিলে টিন, কাঠ, পাকা পিলার নিয়ে জোরপূর্বক ওই জমিতে টিনের ছাপড়া ঘর ও বেড়া তৈরি করে। এসময় তাদের বাঁধা দিতে গেলে ভুক্তভোগীদের লাঠি সোঠা দিয়ে খুন জখমের হুমকি দিলে তিনি ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়েরের পর থানা পুলিশ ঘটনাস্থলে এসে জমির ফয়সালা না হওয়া পর্যন্ত বেড়া ও ঘর তৈরির কাজ বন্ধের নির্দেশ দিয়েছে।

এ ঘটনায় ভালুকা মডেল থানার এস.আই নজরুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার সাথে সাথে জমিতে গিয়ে ফয়সালা না হওয়া পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে এবং সুষ্ঠু তদন্ত করে জমি প্রাপ্ত মালিককে বুঝিয়ে দেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category