মনির হোসেন, স্টাফ রিপোর্টার
ময়মনসিংহের রামপুর ত্রিশাল শাখায় কেন্দ্রপ্রধান কর্মশালা, সদস্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও বৃক্ষরোপন দিবস উপলক্ষে সদস্যদের মাঝে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে গ্রামীণ ব্যাংক রামপুর শাখার আয়োজনে শাখা কার্যালয়ে কেন্দ্র প্রধান কর্মশালা অনুষ্ঠানে বক্তব্য রাখেন গফরগাঁও এরিয়ার প্রোগ্রাম অফিসার মো:ছোলায়মান, রামপুর ত্রিশাল শাখার শাখা ব্যবস্থাপক মো: খলিলুর রহমান, সেকেন্ড ম্যানেজার মো:শফিকুল ইসলাম, অফিসার মো:মোস্তফা ওয়াহেদ, মো:শহিদুল ইসলাম, মো:আরমত আলী, অফিস সহকারী মিজানুর রহমান
কর্মশালা শেষে সদস্য শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সদস্যদের মাঝে বিনামূল্যে বনজ ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়।