• সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:১৯ পূর্বাহ্ন
শিরোনাম:
ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ নওগাঁর মান্দায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা, অবৈধ অটোরিকশা বন্ধের তাগিদ নওগাঁর বদলগাছীতে ১৫ শিক্ষার্থীর মাথার চুল বিকৃতভাবে কেটে দেওয়ার অভিযোগ ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর কৃতি টেনিস খেলোয়াড় রাকীন বাঘায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত প্রতিপাদ্য: “করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ” নওগাঁ জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বাবুল চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা পত্নীতলায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত স্বপ্ন সাফ গেমসে ভালো করা: সাঁতারে নতুনদের অনুপ্রেরণা সেরা সাঁতারু জুঁই

সান্তাহরে ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ

দিনকাল বিডি / ২৭৬ Time View
প্রকাশঃ বুধবার, ২১ জুন, ২০২৩

খন্দকার মেহেদী হাসান আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহার পৌর এলাকায় ঈদুল আযহা উপলক্ষ্যে দরিদ্রদের মাঝে বিনামূল্যে বিতরণ করা ভিজিএফের ১৪ বস্তা চাল জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত। বুধবার (২১ জুন) বেলা ১২ টায় নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভুমি) মুনিরা সুলতানা সান্তাহার নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে এই চাল জব্দ করেন।
বুধবার সকাল থেকে সান্তাহার পৌরসভা এলাকায় ঈদুল আযহা উপলক্ষে দরিদ্র মানুষের মধ্যে সরকার প্রদত্ত ১০ কেজি করে ভিজিএফ‘র চাল বিনামূল্যে বিতরন করা হয়। দরিদ্র মানুষকে দেয়া চাল সান্তাহার নতুন বাজারের কয়েকটি দোকানে কেনাবেচা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দুপুর ১২টা ভ্রাম্যমান আদালত ওই বাজারে অভিযান পরিচালনা করেন। এসময় নতুন বাজারে অবস্থিত চাল ব্যবসায়ী ইউসুফ আলীর দোকান থেকে নয় বস্তা এবং একই বাজারের অপু মন্ডলের দোকান থেকে পাঁচ বস্তাসহ মোট ১৪ বস্তা ভিজিএফের চাল জব্দ করা হয়। তবে দোকান মালিকদের কোন দন্ড দেওয়া হয়নি। ভ্রাম্যমান আদালতের নির্বার্হি ম্যাজিস্ট্রেট মুনিরা সুলতানা বলেন, চাল ব্যবসায়ীরা তাকে বলেছেন না জেনে তারা এসব চাল কিনেছেন। এ কারনে তাদের কোন দন্ড দেয়া হয়নি। জব্দ করা চাল আদমদীঘি উপজেলায় রাখা হয়েছে বলে ভ্রাম্যমান আদালত সুত্রে বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category