স্টাফ রিপোটারঃ ধামইরহাট উপজেলার বীরমুক্তিযোদ্ধাদের মাঝে জাতীয় পরিচয় পত্র ( স্মাট কার্ড) ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে আজ সকাল ১০টায় উপজেলা হলরুমে এ অনুষ্টানের আয়োজন করা হয়। অনুষ্টানে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহীদুজ্জামান সরকার এমপি। আলোচনা শেষে ধামইরহাট উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ডিজিটাল সনদ ও (স্মাট কার্ড) জাতীয় পরিচয় পত্র বিতরণ করা হয়।