• মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বদলগাছীতে সহকারী প্রধান শিক্ষক ও অপারেটর নিয়োগে ঘুষ বানিজ্য

দিনকাল বিডি / ১৩১ Time View
প্রকাশঃ শুক্রবার, ২৩ জুন, ২০২৩

হাফিজার রহমান,বদলগাছী(নওগাঁ) নওগাঁর বদলগাছীতে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে একয় পদের জন্য একাধীক প্রাথীর নিকট হতে নিয়োগ দেওয়ার কথা বলে লক্ষ লক্ষ টাকা গ্রহন প্রতারণা করেছে স্কুলের প্রধান শিক্ষক মাসুদ আলম। বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। প্রতারণার শিকার হয়ে প্রধান শিক্ষক মাসুদ আলমকে বিদ্যালয়ে অবরুদ্ধ করে রাখার ঘটনাও ঘটেছে।
জানা যায়, গত ৩ জুন শনিবার ঐ দুই পদে বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এসময় বিদ্যালয়ের মূল গেটে তালা দিয়ে অনেকটা গোপনে নিয়োগ পরীক্ষা গ্রহন করা হয়। গোপন এ পরীক্ষার মাধ্যমে কম্পিউটার ল্যাব অপারেটর পদে স্থানীয় কটকবাড়ী গ্রামের অরুন কুমারের ছেলে শ্রী অরুপ কুমারকে এবং ভান্ডারপুর সাবিত্রী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: আনোয়ার হোসেনকে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রদান করেন। তবে নিয়োগ বোর্ডের দিন পরীক্ষা গ্রহন শেষে উর্ত্তীন প্রর্থীদের নাম প্রকাশ না করেই তরিঘরি স্কুল হতে সটকে পরে প্রধান শিক্ষক মো: মাসুদ আলম। নিয়োগের বিষয়ে তথ্য চাইলে তালবাহানা করে এবং মোবাইল ফোন বন্ধ রাখেন।
এলাকাবাসীর অভিযোগ দুই পদে নিয়োগ দেওয়ার জন্য ৩২ লাখ টাকা নিয়েছে প্রধান শিক্ষক মো: মাসুদ আলম।
এছাড়া কম্পিউটার ল্যাব অপারেটর পদের জন্য বিলাশবাড়ি গ্রামের ছামসুর রহমানের ছেলে মো: সৌরভ হোসেনের নিকট হতেও নিয়োগ দেওয়ার প্রলোভনে সুকৌশলে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন। সৌরভের নিকট হতে নিয়োগের নামে টাকা ও আবেদন নেয়। কিন্তু নিয়োগের দিন প্রছন্দের প্রাথীদের কাছ থেকে আর মোটা অংকের টাকার বিনিময়ে বিদ্যালয়ের গেট তালাবদ্ধ রেখে পরীক্ষা নেওয়ায় সৌরভ অংশ গ্রহন করতে পারেনি। সৌরভ লোকজন নিয়ে এসে টাকা ফেরতের জন্য স্কুলে প্রধান শিক্ষক মো: মাসুদ আলমকে অবরুদ্ধ করেন।
স্থানীয়রা বলছেন অরূপ কুমার জমি বিক্রয় ও বন্ধকের এসব টাকা দিয়ে কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ নিয়েছেন। নিয়োগের নামে প্রধান শিক্ষকের এসব অনিয়ম ও ঘুষ বানিজ্যের জন্য ঊর্ধ্বতন কর্তপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।
চাকরি প্রাথী সৌরভ হোসেন বলেন, কম্পিউটার ল্যাব অপারেটর পদে নিয়োগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধান শিক্ষক মাসুদ আলম আমার নিকট হতে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছে। অথচ আমাকে চাকরি না দিয়ে ২২ লক্ষ টাকা নিয়ে অরুপ কুমার নামে অন্য একজনকে নিয়োগ দেওয়া হয়েছে। সহকারি প্রধান শিক্ষক পদে যাকে নিয়োগ দেওয়া হয়েছে তার নিকটে ৯ লক্ষ টাকা চুক্তি হলেও পরে আরও বেশী টাকা নেওয়া হয়েছে বলে জানা যায় । প্রধান শিক্ষক মাসুদ আলম একজন প্রতারক মিথ্যাচার আমি তার বিচার চাই। আমার টাকা ফেরতের দাবী জানাচ্ছি।
বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের আপন ফুফাত ভাই ফুলবর হোসেন বলেন, সৌরভের নিয়োগের জন্য প্রধান শিক্ষক ও আমি দুজনে মিলে ১৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছি। এরমধ্যে ১০ লক্ষ টাকা প্রধান শিক্ষককে দেওয়া হয়েছে। অবিশিষ্ট সাড়ে ৪ লাখ টাকা আমার নিকট আছে।
কটকবাড়ি মধ্যপাড়া গ্রামের রয়েল হোসেন বলেন, আমি অরুনের নিকট হতে ১০শতক জমি ২ লক্ষ ৯৫ হাজার টাকায় কিনেছি। আমার মত এ গ্রামের বেশ কয়েকজনের নিকট অরুন জমি বিক্রি করেছে ও বন্ধক রেখেছে। শুনেছি মল্লিকপুর স্কুলে তার ছেলের চাকরির জন্য এসব টাকা লাগবে ।
প্রধান শিক্ষক মো: মাসুদ আলম তার বিরুদ্ধে থাকা সকল অভিযোগ অস্বীকার করে বলেন,তালা দিয়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি সঠিক নয়। কোন টাকা নিয়ে নিয়োগ দেওয়া হয়নি। সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাঃ ওয়াসিউর রহমান তালা দিয়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি স্বীকার করে বলেন, বহিরাগতদের ঝামেলা এড়াতে তালা দেওয়া ছিল। তবে আমি জানতে পেয়ে পিয়নকে দিয়ে তালা খুলে দিয়েছি। তবে এই নিয়োগের বিষয়ে অর্থ-লেনদেনের কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category