হাফিজার রহমান, বদলগাছী(নওগাঁ)প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে ১৮কেজি গাঁজা সহ ১ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। জানা যায় ২জুলাই সকাল ৯টায় উপজেলার গোপন সংবাদের ভিত্তিতে কয়ভবানী গ্রামের নজরুল ইসলামের ছেলে জিল্লুর রহমান(৪৩)এর বসত বাড়িতে অভিযান চালিয়ে চাউলের ড্রামের ভিতর কৌশলে লুকিয়ে রাখে। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান বলেন নওগাঁ পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক এর দিকনির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার মহাদেবপুর সার্কেল জয়ব্রত পাল এর তদারকিতে অভিযান চালানো হয়। বদলগাছী থানার অফিসার ইনচার্জ আতিয়ার রহমান এর নেতৃত্বে এস আই মেহেদী হাসান, এএস আই মিজানুর রহমান, এএস আই,মাসুম মিয়া, মজনু মিয়া, সানোয়ারুল ইসলাম,সহ অভিযান চালিয়ে চুলার পাশে মাটির গর্তে নীল রংগের ড্রামে থাকা ৫টি পোটলায় ১৮কেজি গাঁজা সহ জিল্লুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। ২০১৮সালে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।