• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

ইসলামপুরে রেজিস্ট্রেশন না হওয়ায় হতাশায় শিক্ষার্থী নাঈম

দিনকাল বিডি / ২৪৮ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩

সুমন খন্দকার ইসলামপুর(জামালপুর)প্রতিনিধি: জামালপুরের ইসলামপুরে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন না হওয়ায় হতাশায় দিন পার করছে মো. নাঈম নামের এক শিক্ষার্থী। সে উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী।
পরিবারের অভিযোগ, বিদ্যালয়ের অফিস সহকারী মোঃ আবদুল জব্বারের কাছে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশনের টাকা জমা দিয়েও রেজিস্ট্রেশন না হওয়ায় ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারছে না শিক্ষার্থী নাঈম।
এ বিষয়ে নাঈমের পিতা সামিউল হক উপজেলা নির্বাহী কর্মকর্তা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও ইসলামপুর প্রেসক্লাব বরাবর লিখিত অভিযোগ দেন।

অভিযোগে নাঈম এর পিতা সামিউল হক লিখেছেন,আমি অতি কষ্টে আমার পুত্র নাঈমকে লেখাপড়া করাইতেছি। নাঈম সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণীতে অধ্যায়নরত এবং নিয়মিত শিক্ষার্থী। তার ক্লাসরোল ১০৭, শাখা-মানবিক। বিদ্যালয়ের বেতন ও পরীক্ষার ফিসহ যাবতীয় পাওনা পরিশোধ করে নিয়মিতভাবে প্রত্যেকটি পরীক্ষায় অংশগ্রহণ করিয়া আসিতেছে।

পরে জানতে পারলাম আমার ছেলের নবম শ্রেণীর রেজিস্ট্রেশনই হয় নি। অফিস সহকারী আব্দুল জব্বার আমার নিকট থেকে দুইবার টাকা নিয়ে ইচ্ছাকৃতভাবে আমার ছেলের নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন না করিয়ে ! টাকা নিয়ে, প্রবেশপত্র দিয়ে, টেস্ট পরীক্ষা অংশগ্রহণ করালো তার অনিয়ম ও মনগড়াভাবে আমার ছেলেকে দশম শ্রেণীতে পরীক্ষা অংশগ্রহণে সুযোগ দেয়া হয়। এ ব্যাপারে অফিস সহকারী আব্দুল জব্বারের নিকট জানতে চাইলে সে বিভিন্ন টালবাহানা করে এবং একপর্যায়ে আমাকে হুমকি ধামকি দেয়।

এ বিষয়ে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না জানান, বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী থাকায় দেখে দেখে স্বাক্ষর করা সম্ভব হয় না। ২০২২ সালে অষ্টম শ্রেণির রেজিস্ট্রেশন হয়েছে, নবম শ্রেণীর হবে, টেস্ট পরীক্ষা কিভাবে দিলো বিষয়টি আমি খতিয়ে দেখছি।

এ বিষয়ে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন রেজিস্ট্রেশন, ফর্মফিলাপ বিদ্যালয়ের শিক্ষকদের এখতিয়ার এখানে আমাদের করণীয় কিছু নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category