• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, সনাক্ত ১৫

দিনকাল বিডি / ১৪০ Time View
প্রকাশঃ বুধবার, ৫ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটে প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এ পর্যন্ত বাগেরহাট জেলা হাসপাতালে ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছেন। বুধবার (০৫ জুলাই) বিকেল পর্যন্ত হাসপাতালে ৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

অবশিষ্টদের মধ্যে কেউ কেউ সুস্থ্য হয়েছেন। কয়েকজন নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। সনাক্ত হওয়া রোগীরা বাগেরহাটের বিভিন্ন এলাকার বসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জেলা হাসপাতাল ব্যতিত উপজেলা হাসপাতাল স্বাস্থ্য কমপ্লেক্সে কোন রোগী সনাক্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

শুধু ডেঙ্গু নয়, বাগেরহাট জেলা হাসপাতালে অন্যান্য রোগীও বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন বহির্ভাগে সহস্রাধিক রোগী বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে বিভিাগে চিকিৎসা নিচ্ছেন। যার বেশিরভাগ জ্বর সর্দি জনিত রোগে আক্রান্ত রোগী।

এদিকে ডেঙ্গু যাতে ছড়াতে না পারে সে লক্ষে বাগেরহাট স্বাস্থ্য বিভাগ ও স্থানীয় প্রশাসন নানা সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন।
বাগেরহাট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসিম কুমার সমাদ্দার বলেন, বাগেরহাট জেলা হাসপাতালে প্রায়ই ডেঙ্গু রোগী সনাক্ত হচ্ছে।

গেল দুই সপ্তাহে ১৫ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এছাড়া দিনে সহাস্রাধিক রোগী বিভিন্ন স্বাস্থ্য জটিলতা নিয়ে হাসপাতালের বহির্বিভাগে বিভিাগে চিকিৎসা নিচ্ছেন। যার বেশিরভাগ জ্বর সর্দি জনিত রোগে আক্রান্ত রোগী। বর্তমানে ২৪৭জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ বলেছেন, বাগেরহাট জেলা সদর হাসপাতাল ছাড়া অন্য উপজেলা গুলোতে ডেঙ্গু রোগী সনাক্ত হয়নি। ডেঙ্গু যাতে জেলায় ছড়িয়ে না পড়ে সে লক্ষে আমরা বিভিন্ন সভা সেমিনারে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছি। বাড়িঘর, বাজার ও রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন রাখতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category