হাফিজার রহমান বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে মৃত আওয়ামীলীগ নেতার পরিবারকে ২ লক্ষ টাকার চেক প্রদান করলেন নওগাঁ-৩ আসনের এমপি ছলিম উদ্দীন তরফদার সেলিম। জানা যায় উপজেলার আধাইপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আব্দুল হামিদ(বাচ্চু) প্রায় ৩মাস আগে মৃত্যু বরণ করেন। তার পারিবারিক আর্থিক সংকটের কারণে স্থানীয় সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম তার প্রচেষ্টায় গত ১০জুলাই সমবার সন্ধায় আব্দুল হামিদ এর স্রী দেলোয়ার হাতে ২লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম মন্ডল। উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মনিরুল ইসলাম সাজু, বদলগাছী বাজার বণিক সমিতি সাধারণ সম্পাদক মামুনুর রশীদ সুইট সহ প্রমূখ উপস্থিত ছিলেন। সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম বলেন আওয়ামী লীগ নেতা আব্দুল হামিদ(বাচ্চু) এর মুত্যু ঘটে তার পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার দপ্তর থেকে ২লক্ষ টাকার চেক প্রদান করা হয়।