• শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
শিরোনাম:
কৃষিপণ্য আমদানিনির্ভরতা থেকে বেরিয়ে আসাই সরকারের লক্ষ্য: কৃষিমন্ত্রী রাজশাহীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের সেবার মান বাড়াতে কমিশনারের নির্দেশনা অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাতের অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় নওগাঁর মান্দায় কালিকাপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত নওগাঁ জেলা জামায়াতের নেতৃত্বে পরিবর্তন, নতুন আমির মাহফুজুর রহমান নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রক্টরিয়াল টিমের সদস্য হলেন প্রভাষক আবু সাঈদ কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ ফুলবাড়ী উপজেলার মাদিলাহাট ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাণীনগরে আগাম জাতের ধান কাটা শুরু কৃষকের ঘরে আসছে নতুন সোনালী ফসল রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।।

ময়মনসিংহে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বৃদ্ধের মৃত্যু

দিনকাল বিডি / ২২৩ Time View
প্রকাশঃ শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২

ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আব্দুল বারেক (৬৩) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ

শুক্রবার (২১ অক্টোবর) বেলা ১২ টার দিকে সিটি করপোরেশনের ৩২ নম্বর ওয়ার্ডের চর কালীবাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আব্দুল বারেক ওই এলাকার মৃত হাসেন আলীর ছেলে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) ফারুক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দীর্ঘদিন যাবত নিহত আব্দুল বারেকের সাথে এলাকার লোকজনদের সাথে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বেলা ১২ টার দিকে আব্দুল বারেক বিরোধপুর্ন জমিতে কাজ করতে যায়। এসময় প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। এতে প্রতিক্ষের লোকজনের ছুরিকাঘাতে আব্দুল বারেক গুরুতর আহত হয। পরে স্থানীয়রা উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল বারেককে মৃত ঘোষণা করেন।

ওসি (তদন্ত) ফারুক হোসেন ফারুক হোসেন বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মননিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এই ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category