• বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

লালপুর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

দিনকাল বিডি / ১৫৯ Time View
প্রকাশঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

নাটোর লালপুর প্রতিনিধি

“গতিসীমা মেনে চলি-সড়ক দূর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় নাটোরের লালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হয়েছে।

শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই লালপুর উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা শেষে উপজেলা চত্তর থেকে র‌্যালি বের হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়।
নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সভাপতি আব্দুল মোতালেব রায়হানের সভাপতিত্বে ও সাংবাদিক সালাহ্ উদ্দিনের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেবাশীষ বসাক।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবু সামা, লালপুর থানার এস আই হিমাদ্রী, নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সহ- সভাপিত আব্দুর রশিদ মাষ্টার, জাতীয় সাংবাদিক সংস্থার লালপুর উপজেলা শাখার সভাপতি জামিরুল মাস্টার, নিরাপদ সড়ক চাই লালপুর শাখার সদস্য ফজলুর রহমান, ফারহানুর রহমান রবি, ফেরদৌস রহমান মনি, আলমাচ হোসেন, জামিল হোসেন, শিমুল আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category