• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

দুর্গাপুরে পিকআপ ভ্যান সহ দুই চোর গ্রেপ্তার

দিনকাল বিডি / ১৩৯ Time View
প্রকাশঃ রবিবার, ১৬ জুলাই, ২০২৩

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী : রাজশাহীর দুর্গাপুরে পিকআপ ভ্যান সহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে দূর্গাপুর থানা পুলিশ।

শনিবার (১৫ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো,পবা উপজেলার পারিলা এলাকার হেলাল আলীর ছেলে নয়ন হোসেন ও মানিক আলীর ছেলে রাকিব।
পুলিশ জানায়, দুর্গাপুর থানার এসআই এম এ কুদ্দুস ও এএসআই ফারুক সঙ্গীয় ফোর্স সহ টলহের সময় পিকআপ ভ্যানের গতি দেখে সন্দেহ হলে ভ্যানটি জব্দ করার পর তাদের জিজ্ঞাসাবাদে তারা চুরির বিষয়টি স্বীকার করে।
এ তথ্য নিশ্চিত করেছেন দূর্গাপুর থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান সহ দুই চোরকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category