• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

নওগাঁয় গ্রামিণ ব্যাংকের উদ্যোগে গাছের দেড় লক্ষ চারা বিতরণ

দিনকাল বিডি / ১৫২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগর,আত্রাই উপজেলাসহ জেলার বিভিন্ন উপজেলায় এক লক্ষ ৪২ হাজার ৫৯০টি চারা বিতরণ করা হয়েছে। গ্রামিণ ব্যাংক নওগাঁ এরিয়ার উদ্যোগে গত ১৬ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত জেলার ১৪টি শাখায় ৪৭হাজার ৫৩০জন সদস্যদের মাঝে এই চারা বিতরণ করা হয়। সংশ্লিষ্ঠরা জানান,মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ঘোষনা বাস্তবায়নে সারাদেশে বৃক্ষ রোপণ কর্মসূচীর অংশ হিসেবে গাছের চারা বিতরণ কর্মসূচী হাতে নেয় গ্রামিণ ব্যাংক। এরই ধারাবাহিকতায় নওগাঁ জেলার বিভিন্ন উপজেলার ১৪টি শাখার আওতায় প্রতিটি সদস্যদের মাঝে তিনটি করে গাছের চারা বিতরণ হয়। এসব চারার মধ্যে মেহগনি,আম,পেয়ারাসহ ফলজ,বনজ ও ওষুধি গাছ রয়েছে। নওগাঁর আত্রাই উপজেলার মনিয়ারী শাখায় গাছ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নওগাঁ এরিয়ার এরিয়া ম্যানেজার মহিউদ্দীন আহমেদ। এতে সভাপতিত্ব করেন অত্র শাখার শাখা ম্যানেজার মসলেম উদ্দীন। এসময় শাখার অন্যান্য কর্মকর্তা-কর্মচারী এবং শাখার আওতায় সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category