বাগেরহাট প্রতিনিধি।।
বাংলাদেশের রুপপুর বিদ্যুৎ কেন্দ্রের মেশিনারিজ পন্য নিয়ে মোংলা বন্দরে ভিড়েছে রুশ জাহাজ এমভি ইসানিয়া।
রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসা এ জাহাজটি বুধবার (২৬ জুলাই) বিকালে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়ে।
রুশ ওই জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট কনভেয়ার শিপিং লাইন্সের খুলনার ম্যানেজার (অপারেশন শিপিং) সাধন কুমার চক্রবর্তী জানান, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ১২৭০ দশমিক ৪০৭ মেট্রিক টন মেশিনারিজ পণ্য নিয়ে গত ২ জুলাই মোংলা বন্দরের উদ্দেশে রাশিয়ার নভোরোসিয়েস্ক বন্দর থেকে ছেড়ে আসে এমভি ইসানিয়া নামক জাহাজটি। আজ বিকালে বন্দরে ভিড়ার পর পণ্য খালাস করে জেটিতে রাখা হচ্ছে। খালাস শেষে জাহাজটি শুক্রবার বন্দর ত্যাগ করবে।
মোংলা বন্দর জেটিতে নামিয়ে রাখা এ মেশিনারিজ পণ্য আগামী রবিবার থেকে সড়কপথে নেওয়া শুরু হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে।
এর আগে ১১জুলাই এমভি মার্গারেট, ২ জুলাই এমভি লিবার্টি হারভেস্ট, ২৯ মে এমভি আনকা স্কাই, ৬ মে এমভি আনকা সান ও ২৫ এপ্রিল এমভি ইয়ামাল অরলান সরাসরি রাশিয়া থেকে বিদ্যুৎকেন্দ্রটির মালামাল নিয়ে আসে মোংলা বন্দরে।##