• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাঘায় দিনদুপুরে ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে ২ (দুই) লক্ষ টাকা ছিনতাই

দিনকাল বিডি ২৪ / ১৪২ Time View
প্রকাশঃ বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় দিনদুপুরে বাদাম ব্যাবসায়ী ইসলাম আলীকে ছুরিকাঘাত করে ২ লক্ষ টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ জুলাই) উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর মাদ্রাসার দক্ষিণে এই ঘটনা ঘটে।
জানা যায়, উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের জোতকাদিরপুর গ্রামের আফছার আলীর ছেলে বাদাম ব্যবসায়ী ইসলাম আলী আনুমানিক সকাল সাড়ে ৯ টার দিকে ২ লক্ষ টাকা নিয়ে বাদাম ক্রয়ের জন্য বাড়ি থেকে বের হয়। উপজেলার জোতকাদিরপুর মাদ্রাসা সংলগ্ন এলাকার দক্ষিণে পৌঁছালে ৩ জন ছিনতাইকারীরা তার পথরোধ করে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। সে টাকা দিতে না চাইলে তাকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে কাছে থাকা টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে বাঘা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে ইসলাম আলী বলেন, আমি বাদাম কেনার জন্য উপজেরার চকরাজাপুর চরে যাচ্ছিলাম। ৩ জন লোক আমার পথরোধ করে কাছে যা আছে দিয়ে দিতে বলে। আমি দিতে না চাইলে তাদের কাছে থাকা ধারালো চাকু দিয়ে আঘাত করে আমার কোমরে থাকা সমস্ত টাকা নিয়ে নেয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের চিকিৎসক ডা. কামরুল নাহার কান্তা বলেন, ইসলাম আলী নামের এক ব্যক্তিকে চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। তার পায়ে ধারালো অস্ত্রের চিহৃ ছিল বলে জানান চিকিৎসক।
বাঘা থানার ওসি খায়রুল ইসলাম বলেন, অভিযোগের প্রেক্ষিতে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে মামলার স্বার্থে অভিযুক্তদের নাম বলতে রাজি হননি ওসি। ##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category