• শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম:
রুয়েটে সিএএসআরের ৫৮তম সভা অনুষ্ঠিত নাগরিক সেবা ত্বরান্বিত করতে রাসিকের ১৫তম সভায় নানা নির্দেশনা চারঘাট ও গোদাগাড়ী সিমান্তে মদ ও বিপুল পরিমাণ রেজিস্টেন্স জব্দ ইসলামপুর চরগোয়ালিনী ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী নুর নবী শেখের নির্বাচনী প্রচারণা কুষ্টিয়ায় প্রকাশ্যে দিবালোকে তরুণীকে ছুরিকাঘাত, হাসপাতালে এসএসসি পরীক্ষার্থী নওগাঁর আত্রাইয়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি বাছাই ক্যাম্প অনুষ্ঠিত বাগাতিপাড়ায় পাঁচ দিনব্যাপী উপজেলা স্কাউট সমাবেশের সমাপ্তি রাণীনগরে মাঠজুড়ে সুগন্ধি আতব ধানের রাজত্ব,বাম্পার ফলনের আশা কৃষকের ফুলবাড়ীতে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।। রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবসে বাগেরহাটে র‍্যালী-আলোচনা সভা

দিনকাল বিডি / ২১৭ Time View
প্রকাশঃ শনিবার, ২২ অক্টোবর, ২০২২

বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাটে নানা আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় বাগেরহাট কেন্দ্রীয় বাস স্ট্যান্ড সংলগ্ন ট্রাফিক মোড় থেকে একটি বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। খুলনা-বাগেরহাট মহাসড়ক দিয়ে র‌্যালীটি জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ শাহিনুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, সড়ক বিভাগ বাগেরহাটের উপ-বিভাগীয় প্রকৌশলী সাগর সৈকত মন্ডল, বিআরটিএর সহকারী পরিচালক মইনুল ইসলাম, নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের সহসভাপতি মুখার্ঝী রবীন্দ্রনাথ, দপ্তর সম্পাদক মাসুদুল হক প্রমুখ।
বক্তারা বলেন, দেশে সড়ক দূর্ঘটনা মহামারির আকার নিয়েছে। প্রতিদিন সড়কে তাজা প্রাণ যাচ্ছে। সড়ক দূর্ঘটনায় প্রতিনিয়ত কেউ না কেউ আপনজনকে হারাচ্ছেন। এই মৃত্যুর মিছিল এখনই বন্ধ করতে হবে। এজন্য সকলকে সচতেন হওয়ার আহবান জানান বক্তারা।
আলোচনা সভা শেষে বিআরটিএ ও নিরাপদ সড়ক চাই, বাগেরহাটের পক্ষ থেকে দূর্ঘটনা রোধে করনীয় সম্পর্কিত বিভিন্ন লিফলেট বিতরণ করা হয়। এসব অনুষ্ঠানে গাড়ি চালক, প্রশিক্ষক, জেলা প্রশাসন, সড়ক বিভাগ ও বিআরটিএর কর্মকর্তা-কর্মচারী, নিরাপদ সড়ক চাই, বাগেরহাট জেলা শাখার সদস্য, গাড়ি চালক-চালকের সহযোগীসহ বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category