• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম:
রাণীনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফুলবাড়ীতে রাজমিস্ত্রি রুহুল আমিন হত্যার বিচারের দাবিতে লাশ সামনে রেখে মানববন্ধন।। সৌদি আরবে অগ্নিকাণ্ডে নিহত নওগাঁর ৫ প্রবাসীর মরদেহ দাফন নওগাঁর মান্দায় ভালাইন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আবুল কালাম আজাদের ব্যাপক গণসংযোগ রাজশাহীতে ডিবির অভিযানে পালিয়েছে কুখ্যাত মাদক কারবারী মাসুম ভারতীয় সিরাপসহ প্রাইভেট কার জব্দ, গ্রেপ্তার ১২ রাজশাহীতে পথকুকুরের মুখে খাবার তুলে দিচ্ছেন কাজল রেখা রাজশাহীতে ৫২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারী গ্রেপ্তার বাঘায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যার অভিযোগ, ২২ বছরের নারীকে কিশোরী দেখিয়ে থানা থেকে ছাড়ার দাবি রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি নওগাঁর মান্দায় এমপির সঙ্গে প্রসাদপুর দলিল লেখক সমিতির নতুন কমিটির শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে গাজা-হিরোইন জব্দ, ২ মাদক কারবারীর দেড় বছরের কারাদন্ড

দিনকাল বিডি ২৪ / ১৭০ Time View
প্রকাশঃ সোমবার, ৩১ জুলাই, ২০২৩

বাগেরহাট প্রতিনিধি ।।
বাগেরহাটের রামপালে এক কেজি ১০ গ্রাম গাজা এবং ৩ গ্রাম হির্ইোনসহ মোঃ রাজ্জাক খা (৩১) ও শেখ নূরুল ইসলাম (৪১) নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। সোমবার (৩১ জুলাই) দুপুরে ভ্রাম্যমান আদালত বসিয়ে মোঃ রাজ্জাক খাকে ১ বছর ১০ মাস এবং শেখ নূরুল ইসলামকে ১ বছর ৬ মাসের কারাদন্ড দেওয়া হয়। রামপাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু ভ্রাম্যমান আদালতের বিচারক হিসেবে এই আদেশ প্রদান করেন। এর আগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বাগেরহাট কার্যালয়ের সদস্যরা রামপাল উপজেলার পারগোবিন্দপুর ও রনসেন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে আটক করে। এদের মধ্যে মো. রাজ্জাক খাঁ‘র কাছ থেকে এক কেজি ১‘শ গ্রাম গাজা এবং শেখ নূরুল ইসলামের কাছ থেকে ৮২টি পুরিয়ায় ৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে।
দন্ডাদেশ প্রাপ্ত মো. রাজ্জাক খাঁ রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের মো. লিয়াকত আলী খাঁ’র ছেলে এবং শেখ নূরুল ইসলাম একই উপজেলার রণসেন গ্রামের শেখ আতিয়ার রহমানের ছেলে। দন্ডপ্রাপ্ত ২ আসামীদেরকে রামপাল থানা পুলিশের মাধ্যমে বাগেরহাট কারাগারে প্রেরণ করে।
ভ্রাম্যমান আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দীন দিপু বলেন, ভ্রাম্যমান আদালতে ২ মাদক কারবারীকে পৃথকভাবে কারাদন্ড প্রদান করা হয়েছে। তাদেরকে কারাগারে প্রেরণ করা হয়েছে। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category